প্রিন্ট এর তারিখ: জুলাই ১, ২০২৬, ৫:৪০ পি.এম. || প্রকাশের তারিখ: জুন ২২, ২০২৬, ৭:১৬ পি.এম.

চুনারুঘাটে নিষিদ্ধ পিরানহা মাছ বিক্রেতাকে জরিমানা

সারোয়ার নেওয়াজ শামীম (হবিগঞ্জ) প্রতিনিধি:

হবিগঞ্জের চুনারুঘাট পৌরসভার উত্তর বাজার এলাকায় নিষিদ্ধ পিরানহা মাছের বিক্রির অপরাধে একটি মৎস্য ব্যবসায়ীকে  জরিমানার সম্মুখীন হতে হয়েছে।

সোমবার (২২ জুন) দুপুর ১২টা ৩০ মিনিটের দিকে সেখানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অনুষ্ঠিত হয়। অভিযানের সময় বাহুবল উপজেলার মিরপুর গ্রামের মাছ ব্যবসায়ী মোঃ এমরান মিয়াকে (৫৪) ১৯৮৫ সালের মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ বিধিমালার ১৬ নম্বর ধারার লঙ্ঘনের অপরাধে ১৯৫০ সালের মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইনের ৫(১) ধারার আওতায় ৩ হাজার টাকা জরিমানা করা হয় এবং তা আদায় করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ তৌফিক  আনোয়ার। নিষিদ্ধ মাছের বিক্রির বিরুদ্ধে উপজেলা প্রশাসনের কার্যক্রম অব্যাহত থাকবে বলেও তিনি উল্লেখ করেছেন।