Site icon দৈনিক নবদিগন্ত

চুনারুঘাটে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে প্রশাসনের মোবাইল কোর্ট অভিযান

চুনারুঘাটে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে প্রশাসনের মোবাইল কোর্ট অভিযান

সরোয়ার নেওয়াজ শামীম (হবিগঞ্জ):

হবিগঞ্জ জেলার চুনারুঘাট এলাকার বিভিন্ন অংশে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে প্রশাসনিক কার্যক্রম চলেছে, যেখানে অর্থদণ্ড আর বালু উত্তোলনের জন্য ব্যবহৃত পাইপ ও যন্ত্রপাতি ধ্বংস এবং জব্দ করা হয়।

জানা যায়, গতকাল (২০/০৬/২৬ইং) তারিখে গোপন তথ্যের ভিত্তিতে (শনিবার) নালমুখ বাজারের নিকট দুপুর  (৪.২০মিঃ) বালু তোলার জন্য অনুমতি ছাড়া মাটি উত্তোলন ও পরিবহনের কারণে আলী সায়েদ নামের একজনকে ৭৫,০০০ (পঁচাত্তর হাজার) টাকা জরিমানা করা হয় এবং সেই অর্থ আদায় করা হয়। সেখানে অবৈধ বালু উত্তোলনের কাজে প্রায় ২০০ ফুট পাইপও ধ্বংস করা হয়।

অন্যদিকে, দারাগাঁও টি এস্টেটের পাশে দারাগাঁও গ্রামে একটি ছড়ায় অবৈধ পথে বালু উত্তোলনের জন্য যন্ত্রপাতি ব্যবহারের খবর পাওয়ার পর সেখানে অভিযান চালানো হয়। আনুমানিক সন্ধ্যা (৬.৪০) ঘটিকায় ঘটনাস্থলে পৌঁছানোর  প্রেক্ষিতে, প্রশাসনের উপস্থিতি অনুভব করে বালু উত্তোলনের যন্ত্রপাতি ও পাইপ গুছিয়ে নেওয়ার প্রস্তুতি নিচ্ছিল এক ব্যক্তি। মোবাইল কোর্টের উপস্থিতি জানার পর, ঐ ব্যক্তি বালুর খালের ভেতর দিয়ে জঙ্গল দিকে দৌড়ে পালিয়ে যান। পরে অবৈধভাবে বালু উত্তোলনকালে ব্যবহৃত যন্ত্র ও কিছু পাইপ ধ্বংস করা হয়। পাশাপাশি, যন্ত্রপাতি ও পাইপ পরিবহনের জন্য ব্যবহৃত টমটম গাড়ি এবং আনুমানিক (১০০) একশত ফুট পাইপও জব্দ করা হয়।

জন্মস্থান রক্ষা ও পরিবেশ সুরক্ষার জন্য চুনারুঘাট উপজেলায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে এই মোবাইল কোর্টের  কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান, উপজেলা সহঃ কমিশনার ভূমি।

Exit mobile version