Site icon দৈনিক নবদিগন্ত

সুনামগঞ্জ জেলা কারাগারে বন্দীদের মাঝে ঈদ উপহার বিতরণ

সুনামগঞ্জ জেলা কারাগারে বন্দীদের মাঝে ঈদ উপহার বিতরণ

 গৌরাঙ্গ বিশ্বাস, বিশেষ প্রতিনিধি:

পবিত্র ঈদুল আজহা উদযাপন উপলক্ষে সমাজসেবা বিভাগ কর্তৃক সুনামগঞ্জ জেলা কারাগারের ১৩০ জন পুরুষ এবং নারী বন্দীদের মধ্যে বস্ত্র বিতরণ করা হয়েছে।

আজ রবিবার বিকেলে সুনামগঞ্জ জেলা কারাগারের অভ্যন্তরে ১০০ জন পুরুষ বন্দীকে লুঙ্গি এবং ৩০ জন নারী বন্দীকে শাড়ি প্রদান করা হয়।

সুনামগঞ্জ সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে কারাগারের ভিতরে বন্দীদের জন্য এই ঈদ উপহার বিতরণ করা হয়।

সুনামগঞ্জের জেল সুপার মাইন উদ্দিন ভূইয়ার সভাপতিত্ব এবং শাহনাজ বেগমের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বন্দীদের মধ্যে শাড়ি এবং লুঙ্গী বিতরণ করেন সুনামগঞ্জের জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক মিনহাজুর রহমান।

সমাজসেবা অধিদপ্তরের উপ পরিচালক নিবাস চন্দ দাস এবং কারাগারের প্রধান কর্মকর্তা আব্দুল মোন্নাফ সেখানে উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তৃতায় জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমান বলেন, আইন সবার জন্য সমান। তিনি আশা প্রকাশ করেন যে, কারাগারে যারা রয়েছে, তারা তাদের জীবনকে উন্নত করে সুস্থ ও স্বাভাবিক জীবনে ফিরে আসবে।

Exit mobile version