Site icon দৈনিক নবদিগন্ত

মেটারনিটি হাসপাতালের দ্বিতীয় তলার ছাদের ঢালাই উপলক্ষে দোয়া মাহফিল

মেটারনিটি হাসপাতালের দ্বিতীয় তলার ছাদের ঢালাই উপলক্ষে দোয়া মাহফিল

 আফজাল মিয়া, বিশ্বনাথ প্রতিনিধিঃ

বিশ্বনাথে শুক্রবার (২২ মে) বাদ জুমা এমএইচ সেন্টারের হলরুমে মুসলিম হেল্প ইউকের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আলহাজ্ব আব্দুছ সোবহানের সভাপতিত্বে আলোচনা এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ হযরত মাওলানা সাইদুর রহমান বরুনি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুসলিম হেল্প ইউকের ট্রাস্টি, কো-অর্ডিনেটর এবং ইউরোপ এনটিভির প্রেজেন্টার মো. আখলাকুর রহমান পান্না, প্রবাসী লালাবাজার শিক্ষা ট্রাস্টের সাবেক সভাপতি ও মেটারনিটি হাসপাতালের লাইফ মেম্বার সুরত আলী, মেটারনিটি হাসপাতালের লাইফ মেম্বার সাদিকুর রহমান, বিশ্বনাথ মোহাম্মদিয়া মাদরাসার মুহতামিম ও শায়খুল হাদিস মাওলানা নুরুল হক, বিশ্বনাথ উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মুজিবুর রহমান, বিশিষ্ট শিক্ষানুরাগী মো. সামছুল ইসলাম, সমাজসেবক কাজী মাওলানা আব্দুল ওয়াদুদ, ইউপি সদস্য মো. ইনামুল হক হিরা মিয়া, আল-আরাবিয়া ছোবহানিয়া মাদরাসার কমিটির সহ-সভাপতি মো. আব্দুন নুর এবং খোয়াজ আলী, মাদরাসার কমিটির সহসম্পাদক মাওলানা নজরুল ইসলাম ও জাহাঙ্গীর আলী, বিশ্বনাথ প্রেসক্লাবের সাবেক সভাপতি তজম্মুল আলী রাজু, ব্যবসায়ীক কামাল উদ্দীন এবং নানু মিয়া।

শুভেচ্ছা বক্তব্যে মুসলিম হেল্প ইউকের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুছ ছোবহান সাহেব উল্লেখ করেন, আমাদের মুসলিম হেল্প ইউকের অর্থায়নে এমএইচ সেন্টারে বিশ্বনাথে প্রথম মেটারনিটি হাসপাতালের দ্বিতীয় তলার নির্মাণ কাজ চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে, কিছুদিনের মধ্যে সম্পূর্ণ কাজ শেষ করে প্রাথমিক মেটারনিটি সেবার কার্যক্রম শুরু করা হবে। যারা বিভিন্নভাবে সহযোগিতার হাত বাড়িয়েছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছি। বক্তাগণ আরও উল্লেখ করেন, সবার সাহায্য ছাড়া বিশ্বনাথে প্রথম মেটারনিটি হাসপাতাল প্রতিষ্ঠা করা সম্ভব নয়।

আলোচনা সভা শেষে দোয়া পরিচালনা করেন বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ হযরত মাওলানা সাইদুর রহমান পীর সাহেব বরুনা।

Exit mobile version