মোঃ নোমান হাসান খাঁন, স্টাফ রিপোর্টারঃ
সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ থানার ০৩ নম্বর ফেনার বাক ইউনিয়নের শরীফপুর গ্রামে কালডোয়ার নদীর ব্রিজের ওপর একটি মাদক বিরোধী অভিযানের মাধ্যমে ৬০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক ব্যক্তিকে আটক করেছে জামালগঞ্জ থানার পুলিশ।
আটক ব্যক্তির নাম মাহফুজ আলম (২২), তিনি জামালগঞ্জ উপজেলার ফেনারবাঁক ইউনিয়নের রামপুর গ্রামের আবুল হোসেনের পুত্র। উদ্ধার কৃত ইয়াবা ট্যাবলেটগুলোর আনুমানিক বাজার মূল্য ১৮,০০০ (আঠারো হাজার) টাকা। জামালগঞ্জ থানার পুলিশ সূত্রে জানা যায় যে, ১৩ মে ২০২৬ তারিখে রাত ২৩:১০ ঘটিকার সময় গোপন তথ্যের ভিত্তিতে জামালগঞ্জ অফিসার ইনচার্জকে অবগত করে এএসআই গোলাম কিবরিয়া ও তার সদস্যদের নিয়ে এলাকার মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন এবং ওই স্থানে এক মাদক ব্যবসায়ীকে ইয়াবাসহ আটক করেন।

