গৌরাঙ্গ বিশ্বাস- বিশেষ প্রতিনিধি:
সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার বেহেলী ইউনিয়নের রাধানগর পশ্চিমপাড়া সাখাওয়াত হোসেনের বসতঘরে বিদ্যুৎতের সর্টসার্কিট থেকে নাকি চুলার আগুন থেকে (নিশ্চিত নয়) আগুনের সূএপাত ঘটে।
স্থানীয় সূএে জানা যায়,আজ শনিবার বিকেলে এই আগুনের সূএপাত ঘটে এবং নিমিষেই পুরো ঘরে আগুনের লেলিহান শিখা দেখে গ্রামের আশপাশের লোকজন ঘটনাস্হলে ছুটে এসে দুইঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনলেও ততোক্ষণে ঘরে রক্ষিত ৫০ মন ধান,আসবাবপএসহ পুরো ঘর জ্বলেপুড়ে প্রায় ৮/১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ঘরের মালিক সাখাওয়াত হোসেন সাংবাদিকদের জানিয়েছেন।
এ ব্যাপারে জামালগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ বন্দে আলী ঘটনার সত্যতা স্বীকার করে জানান,ঐ এলাকাটি রিমোট এলাকা এই এলাকায় সড়ক যোগাযোগ না থাকায় একমাত্র বাহন হচ্ছে নৌকা। তারপরে কি করা যায় খতিয়ে দেখা হচ্ছে।