সারোয়ার নেওয়াজ শামীম, হবিগঞ্জ:
হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলা প্রশাসন ও বণ বিভাাগের যৌথ অভিযানে সাতটি অবৈধ করাতকল সিলগালা করা হয়।
আজ মঙলবার (দুপুর ১২.৩০ হতে বিকাল ৩.০০) ঘটিকা পর্যন্ত চুনারুঘাট থানাধীন ৫ নং শানখলা ইউনিয়নের শানখলা বাজার সংলগ্ন অবৈধ করাতকলে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
উপজেলা প্রশাসন, বন বিভাগ, চুনারুঘাট থানা পুলিশ ও আনসার সদস্যদের যৌথ অভিযানে এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।উক্ত অভিযানে নেতৃত্ব দেন চুনারুঘাটের সহঃকারি কমিশনার (ভূমি)। অভিযানকালে (সাত ০৭টি) অবৈধ করাতকলের কোনোটিতে কোনো লোককে পাওয়া না যাওয়ায় লাইসেন্সবিহীন স্থাপিত এসব করাতকলের বিভিন্ন যন্ত্রাংশ এবং কাঠ ও বনজদ্রব্য জব্দ করা হয়।
একইসাথে অবৈধ সকল করাতকলের লাইসেন্স না থাকায় তাদের করাতকল পরিচালনা কার্যক্রম বন্ধ রাখার আদেশ দেয়া হয়। অবৈধ করাতকল পরিচালনাকারী সকল ব্যক্তিদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করার নির্দেশনা প্রদান করা হয়। বন্ধ ঘোষণা করার পরেও কেউ এ অবৈধ করাতকল সমূহে কোনো কার্যক্রম পরিচালনা করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে মর্মে সতর্ক করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার গালিব চৌধুরী জানান, জনস্বার্থে চুনারুঘাট উপজেলার বিভিন্ন স্থানে এ মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত থাকবে।