চুনারুঘাটে ঈদে মিলাদুন্নবী (দ. ) জুলুশ পূর্ব সমাবেশে বক্তাগণ পবিত্র মিলাদুন্নবী এবং কোরআন সন্নাহ বিরোধী বিরোধীদের বিরুদ্ধে একত্রিত প্রতিরোধ তৈরির আহ্বান।
আহলে সুন্নাত ওয়াল জমা’আত চুনারুঘাট উপজেলা শাখার উদ্যোগে পবিত্র জশনে জুলুশে ঈদে মিলাদুন্নবী (দ. ) অনুষ্ঠিত হয়েছে। প্রতি বছরের মতো গতকাল ১২ ই রবিউল আওয়াল বুধবার ২৬ আগষ্ট সকাল ৯ টা থেকে চুনারুঘাট উপজেলা পরিষদ মাঠে উপজেলার ১০ টি ইউনিয়ন ও পৌর সভার বিভিন্ন স্থান থেকে হাজার হাজার নবী প্রেমিক সুন্নী জনগণের উপস্থিতিতে পৌর শহর জনসমুদ্রে পরিণত হয়।
জুলুস পূর্ব সমাবেশে বক্তাগণ বলেন, মহানবী হযরত মোহাম্মদ (দ. ) এর মিলাদুন্নবী বিরোধী তথা পবিত্র কুরআন বিরোধী নাস্তিক্যবাদী এবং উগ্রবাদীদের বিরুদ্ধে একত্রিত প্রতিরোধ গড়ার জন্য সুন্নী জনগণের প্রতি জোর দাবি জানান। বক্তাগণ আরও বলেন, মহানবী (দ. ) এর পৃথিবীতে আগমণ না হলে আজ পৃথিবী অন্ধকারে হতো। মহানবীর আগমনের কারণে আমরা সৃষ্টি ও আলোর পথ পেয়েছি। মহানবী (দ. ) এর আদর্শ অনুসরণই মানব জাতির মুক্তির একমাত্র পথ।
কিছু নেতা এবং মুসলমান নামধারী ব্যক্তিরা ঈদে মিলাদুন্নবী (দ. ) তথা পীর আউলিয়া ও মাজার নিয়ে বিদ্বেষ প্রকাশ করছে, মাজার ভেঙে ফেলছে। তারা এ দেশে কিসের ইসলাম চায়। এ দেশে শুধুমাত্র সন্ত্রাস ও জঙ্গিবাদ মুক্ত সুফীবাদী সুন্নী জনগণ হক্কানী আলেম হিসেবে পরিচিত। ইসলাম এবং সুফিবাদের বিরুদ্ধে কথা বলে কেউ টেকে না। শহীদ আবুল হোসেন আকল মিয়া হত্যার বিচার দাবি করা হয়।
উপজেলা আহলে সুন্নাত ওয়াল জমা’আতের সভাপতি সহসভাপতি এডভোকেট নাজমুল ইসলাম বকুলের সভাপতিত্বে এবং মাওলানা শেখ জামাল আহমদ, মাওলানা আব্দুল কাশেম এর যৌথ পরিচালনায় অনুষ্ঠিত মিলাদুন্নবী জুলুশ পূর্ব সমাবেশে বক্তব্য দেবেন বাংলাদেশ ইসলামী ফ্রন্টের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব জননেতা আলহাজ্ব মাওলানা আলী মোহাম্মদ চৌধুরী, মাওলানা শাহ জালাল আহমদ আখঞ্জী, ইসলামী ফ্রন্ট কেন্দ্রীয় যুগ্ম সাংগঠনিক সচিব আলহাজ্ব মাওলানা ছোলাইমান খান রাব্বানী।
ইসলামী ফ্রন্টের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা রফিকুল ইসলাম জাফরী, উপজেলা বি এনপি সাধারণ সম্পাদক এডভোকেট মীর সিরাজ আলী, মাওলানা মুফতি মুসলিম খান, কাজী মাওলানা আবুল খায়ের শানু, মাওলানা ফজলুল হক, মুফতি মুসলিম খান, উপজেলা ইসলামী ফ্রন্টের সভাপতি মাওলানা মোঃ ইয়াকুত মিয়া, সাধারণ সম্পাদক মোঃ শফিকুল ইসলাম তালুকদার দুলাল, সাংবাদিক এস এম সুলতান খান মেম্বার, মাওলানা আজিজুল হক সোহাগ, শফিউল আলম জুয়েল, মাওলানা মোশাহিদুল ইসলাম, মাওলানা মামুনুর রশীদ, উপজেলা যুবসেনা সভাপতি আজিজ ইকবাল।
সেক্রেটারী আব্দুল্লাহ্ আল মামুন, আল আকসা সভাপতি মোঃ হেলাল তালুকদার প্রমুখ। আলোচনা শেষে একটি বিশাল জশনে জুলুশ বের হয়। জুলুশটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদণি শেষে পুনরায় সভাস্থলে এসে মিলাদ শরীফে মোনাজাত করে দেশ ও বিশ্বের শান্তি কামনা করে। বিশ্বের নির্যাতিত মুসলিমদেরসহ দেশের জাতির ইহকালীন ও পরকালীন শান্তি কামনা এবং মহামারি করোনাভাইরাস মুক্তির জন্য মোনাজাতের মাধ্যমে পবিত্র ঈদে মিলাদুন্নবী(সাঃ) এর আনুষ্ঠানিকতা শেষ হয়।