প্রিন্ট এর তারিখ: অক্টোবর ১৬, ২০২৬, ৯:৫৪ পি.এম. || প্রকাশের তারিখ: আগস্ট ১৫, ২০২৬, ১০:২৭ পি.এম.

শাহজালাল মাজারের দানবাক্সে ৭০ লাখ ৮৮ হাজার টাকা, মিলেছে স্বর্ণ-রৌপ্য

সৈয়দ আমান উল্লাহ্, স্টাফ রিপোর্টারঃ

সিলেটের ঐতিহ্যবাহী হযরত শাহজালাল (রহ. ) মাজারের দানবাক্সে মিলেছে ৭০ লাখ ৮৮ হাজার ৬৭২ টাকা। এক মাস তিন দিন পর শনিবার দানবাক্স খোলার পর বেশ কিছু দেশি টাকার পাশাপাশি স্বর্ণ, রৌপ্য ও বিভিন্ন দেশের মুদ্রা পাওয়া যায়।

শনিবার সারাদিন দানবাক্স থেকে টাকা ও অন্যান্য সামগ্রী বের করে গণনা করা হয়। গণনার শেষে দেশি মুদ্রার সঙ্গে পাওয়া যায় স্বর্ণ ২ ভরি ১ রতি এবং রৌপ্য ১ ভরি ২ আনা।

এছাড়া দানবাক্সে বিভিন্ন দেশের মুদ্রার মধ্যে পাওয়া গেছে—

মাজারে দেশ-বিদেশ থেকে আসা ভক্ত, দর্শনার্থী ও জিয়ারতকারীরা দানবাক্সে বিভিন্ন পরিমাণ অর্থ ও মূল্যবান সামগ্রী দেন। দীর্ঘ সময় পর দানবাক্স খুললে এবারও বিশাল পরিমাণ অর্থ ও বিভিন্ন দেশের মুদ্রা জমা পড়ে।

গণনা শেষে পাওয়া অর্থ ও মূল্যবান সামগ্রীর হিসাব সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে রাখা হয়েছে বলে জানা গেছে।