সুনামগঞ্জ জেলা শহরের সঙ্গে সদর উপজেলার উত্তরপাড়ের সুরমা ইউপি, জাহাঙ্গীর নগর ও রঙ্গারচর তিনটি ইউনিয়নসহ পাঁচটি ইউনিয়নের মানুষদের সড়ক যোগাযোগ ব্যবস্থা না থাকায় শহরের মধ্যবাজারের সুরমা নদীর চাঁদনী খেয়াঘাটে যাত্রী ছাউনীর উদ্বোধন করা হয়েছে।
সোমবার দুপুরে সুনামগঞ্জ জেলা যুবদলের যোগাযোগ বিষয়ক সম্পাদক ও সমাজসেবক মোঃ সুজন মাহমুদের নিজস্ব অর্থায়নে সুরমা নদীর পাড়ে অস্থায়ী যাত্রী ছাউনীর টিনসেটের ঘর নির্মাণ করে উদ্বোধন করেন জামালগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ কামাল হোসেন ও উদ্যোক্তা ও সমাজসেবক সুজন মাহমুদ। এ সময় উপস্থিত ছিলেন মোঃ শফিক মিয়া, মোঃ আনুল মিয়া, মোঃ আফাজ মিয়া, মনির মিয়া, দুলাল, আলী আফতর ও বাবলু মিয় প্রমুখ।
সুনামগঞ্জ জেলা যুবদলের যোগাযোগ বিষয়ক সম্পাদক মোঃ সুজন মাহমুদ বলেছেন, আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে BNP-এর সরকার ক্ষমতায়। তাই শহরের চাঁদনীঘাট এলাকার উত্তরপাড়ের তিনটি ইউনিয়নসহ দোয়ারাবাজার উপজেলার আরও দুটি ইউনিয়নসহ পাঁচটি ইউনিয়নের স্কুল কলেজের ছাত্রছাত্রীসহ প্রায় ৫০ হাজার সাধারণ মানুষ প্রতিদিন তাদের প্রয়োজনের জন্য একমাত্র এই খেয়াঘাট দিয়ে নৌকা পার হয়ে সুনামগঞ্জ শহর, সিলেট ও ঢাকায় যাতায়াত করেন।
কিন্তু খেয়া পার হতে অনেক সময় গর্ভবতী মা ও ছাত্রছাত্রীরা রোদে ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থাকতে হয় তাই নিজের অর্থায়নে একটি যাত্রী ছাউনী বানালাম। তিনি এখানে একটি স্থায়ী যাত্রীছাউনী নির্মাণের জন্য স্থানীয় সংসদ সদস্য এড. নুরুল ইসলাম নুরুলের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে দাবি জানান।