প্রিন্ট এর তারিখ: জুলাই ৩০, ২০২৬, ১:২৭ এ.এম. || প্রকাশের তারিখ: জুলাই ২৯, ২০২৬, ১১:০১ পি.এম.

চুনারুঘাটে হামলা ও প্রাণনাশের হুমকির অভিযোগ

হবিগঞ্জ প্রতিনিধি:

হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানার ০৩ নং দেওরগাছ ইউনিয়নের আজিমাবাদ গ্রামের বাসিন্দা মাওলানা আফজল হোসেন আশিকী প্রায় ৭-৮ বছর ধরে তার প্রতিবেশী রোমান, ইকবাল, হাফিজ উল্লা ও মিনারার অত্যাচারে অসন্তুষ্ট।

ভুক্তভোগী বলেন, অভিযুক্তরা নিয়মিত তার ওপর বিভিন্ন ধরনের অন্যায়-অত্যাচার করছে। উল্লেখ্য, বাড়ি নির্মাণে বাধা, রাস্তা ব্যবহার করতে প্রতিবন্ধকতা তৈরি এবং মানহানিকর মন্তব্য করে আসছে।

অভিযোগ অনুযায়ী, গত (২৩-০৬-২০২৬ ইং) তারিখ দুপুরের প্রায় (০২:৩০) সময় রোমান ও হাফিজ উল্লার নেতৃত্বে ইকবালসহ ৪-৫ জন ব্যক্তিরা তাকে হত্যা করার উদ্দেশ্যে আকস্মিক হামলা চালায়।

এক সময় তার চিৎকারে এলাকার লোকজন এসে তাকে উদ্ধার করেন।

আরোও পড়ুন

নলডাঙ্গায় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন, বেকারিকে ৫ হাজার টাকা জরিমানা

হামলাকারীরা প্রকাশ্যে তাকে ভয় দেখিয়ে বলে, যদি সে কোনো ধরনের আইনি ব্যবস্থা নেয় তবে তাকে কিংবা তার পরিবারের কাউকে একা পেলে হত্যা এবং বড় ধরনের ক্ষতি করা হবে।

এ বিষয়ে ভুক্তভোগী চুনারুঘাট থানায় অভিযোগ জমা দিলে তদন্তকারী কর্মকর্তা তদন্ত করে ঘটনার সত্যতা উল্লেখ করে আদালতে প্রতিবেদন জমা দেন।

বর্তমানে ভুক্তভোগী পরিবার নিরাপত্তাহীনতায় ভোগ করছে এবং তারা প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করছেন।