সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বাদাঘাট ইউনিয়নের ইসলামপুর গ্রামের সাবেক ইউনিয়ন পরিষদের সদস্য শফিকুল ইসলাম, যিনি শফি মেম্বার নামে পরিচিত, এর ছেলে প্রেমিক তাবির হোসেন এবং একই ইউনিয়নের বাদলারপার গ্রামে বসবাসরত প্রেমিকার মধ্যে দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক গড়ে উঠেছে।
প্রেমিক বিয়ের প্রলোভন দেখিয়ে প্রেমিকার সঙ্গে শারীরিক সম্পর্ক সহ বিভিন্ন জায়গায় প্রেমিকাকে নিয়ে যায়। মাঝে মাঝে প্রেমিকার বিয়ের আলোচনা শুরু হলে প্রেমিক নানা পথে বিয়ের কথা এড়িয়ে যেতে চেষ্টা করত।
গত সোমবার সকালে বিয়ের কথা বলে বাড়ি থেকে নিয়ে গিয়ে সারাদিন নৌকায় ঘুরে বিকেলে বাদাঘাট বাজারে একটি স্থানে দাঁড়াতে বলে প্রেমিক এবং কাজির ব্যবস্থা করে আসছি বলে পালিয়ে যায় প্রেমিক।
| আচমিতায় জলাবদ্ধতা নিরসনে নিজ অর্থায়নে ১৬০ ফুট ড্রেন নির্মাণ |
কিন্তু সন্ধ্যা হয়ে গেলেও না আসায় প্রেমিকা প্রেমিকের বাড়িতে গিয়ে বিয়ের দাবিতে অনশনে বসে এবং আজ মঙ্গলবার এই দুই দিন ধরে প্রেমিকার অনশন চলছে। বিয়ে না হলে প্রেমিকের বাড়িতেই আত্মহত্যা করবে বলে প্রেমিকা জানান।
এই ঘটনায় স্থানীয় লোকজনের মধ্যে ব্যাপক আলোচনা ও সমালোচনা শুরু হয়েছে।