প্রিন্ট এর তারিখ: অক্টোবর ১৭, ২০২৬, ১:৫৯ এ.এম. || প্রকাশের তারিখ: জুলাই ২৭, ২০২৬, ১১:২৭ পি.এম.

হবিগঞ্জ র‌্যাব-৯ এর অভিযানে মাদকসহ দুইজন আটক

সারোয়ার নেওয়াজ শামীম, হবিগঞ্জ প্রতিনিধিঃ

হবিগঞ্জ র‌্যাব-৯ সিপিসি-৩ শায়েস্তাগন্জ এর অভিযানে (২ দুই কেজি) মাদকদ্রব্য গাজাসহ দুইজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে।

র‌্যাব-৯ জানায়, সোমবার (২৭/৬/২৬ ইং) তারিখে রাত আনুমানিক (২-১৫ মিঃ) গোপন সংবাদের ভিত্তিতে হবিগঞ্জ জেলার শায়েস্তাগন্জ থানাধীন শায়েস্তাগন্জ বাসস্ট্যান্ড এলাকায় চেকপোস্ট বসিয়ে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাসে তল্লাশী চালিয়ে বিশেষভাবে লোকানো (৮ কেজি) সহ দুইজনকে আটক করা হয়েছে।

জিঙ্গাসাবাদে আটককৃত ব্যক্তিরা জানান, সিলেট সীমান্ত এলাকা থেকে মাদক সংগ্রহ করে বিক্রির জন্য নিয়ে যাচ্ছিল। আটককৃতরা হলঃ রায়হান উদ্দিন (২৬) পিতা: মোঃ গিয়াস উদ্দিন, সাং থৈ গাও, থানাঃ চুনারুঘাট, জেলা: হবিগঞ্জ।
মোঃ রায়হান উদ্দিন খান মিঠু (৩৬) পিতা: মোঃ দুলাল খান, সাং শিরোমনি দক্ষিণ পাড়া, থানাঃ ফুলতলা, জেলা: খুলনা।

গ্রেফতারকৃতদের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের এর মাধ্যমে শায়েস্তাগন্জ থানায় দেওয়া হয়েছে।
র‌্যাব-৯ জানায়, অবৈধ মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে আমাদের অভিযান চলবে।

আরোও পড়ুন

জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে সুনামগঞ্জে প্রস্তুতিমূলক সভা