বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা ২০২৬ এর শুভ উদ্বোধন।
বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ- এই স্লোগানকে সামনে রেখে আজ (২৬ জুলাই ২০২৬ ইং) রবিবার হবিগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ, নিমতলায় উজ্জ্বল র্যালি ও আলোচনা মাধ্যমে “বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা ২০২৬” এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়।
উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হুইপ ও হবিগঞ্জ সদর-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব জি কে গউছ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলা পুলিশ সুপার মোঃ তারেক মাহমুদ এবং সিলেট বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোহাম্মদ আবদুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হবিগঞ্জ জেলার জেলা প্রশাসক ড. জি. এম. সরফরাজ।
| শাল্লায় বাড়ি থেকে ব্রিটিশ আমলের সন্দেহভাজন লোহার পিলার উদ্ধার, তদন্তে পুলিশ |
হবিগঞ্জ জেলা পুলিশ সুপার বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজ হবিগঞ্জ গড়ার লক্ষ্যে আমরা প্রত্যেকে নিজ নিজ জায়গা থেকে বেশি বেশি বৃক্ষরোপণ করি। বাংলাদেশ পুলিশ পরিবেশ রক্ষায় জনগণের পাশে আছে, ভবিষ্যতেও থাকবে।