সুনামগঞ্জের শাল্লা উপজেলার আটগাঁও ইউনিয়নের উজানগাঁও গ্রামে রুপ মিয়ার বাড়িতে স্থানীয়দের সাহায্যে পুলিশ অভিযান চালিয়ে বিট্রিশ আমলের তিন ফুট উচ্চতার লোহার সীমান্ত পিলার(মেটনেট) উদ্ধার করেছে। আবার কেউ কেউ এই পণ্যের জন্য দাবি করেন।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, রবিবার দুপুরে গোপন তথ্যের ভিত্তিতে শাল্লা থানার এস আই ইমাম আরেফিনের নেতৃত্বে পুলিশ আটগাঁও ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের উজানগাঁও গ্রামের মৃত ইছরাহিল মিয়ার ছেলে রুপ মিয়া(রুক্কা)য়ের বাড়িতে অভিযান চালিয়ে বসতঘরের অভ্যন্তর থেকে বিট্রিশ আমলের এই সীমান্ত পিলার(মেগনেট) উদ্ধার করে থানায় নেয়।
এ সময় উপস্থিত ছিলেন, এলাকায় বিশিষ্ট ব্যক্তি আব্দুল হেকিম মড়ল, ১নং আটগাঁও ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক মোঃ জালাল মিয়া, ১নং আটগাঁও ইউনিয়ন যুবদলের সভাপতি মোঃ নয়ন আহমদ(নয়ন), শাল্লা উপজেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য জিয়াউর রহমান, শাহীন প্রমুখ।
| শেরপুরে লেকার ফার্নিচার শিল্পের বিকাশ, বাড়ছে স্বাস্থ্যঝুঁকির অভিযোগ |
এ বিষয়ে ১নং আটগাঁও ইউনিয়ন যুবদলের সভাপতি মোঃ নয়ন আহমদ(নয়ন) বলেন, তিন ফুট উচ্চতার এই লোহার বস্তুটি মেগনেট। তিনি জানান, এই পিলারের মধ্যে থাকা কারেন্টের তারটি ব্লেড দিয়ে পরীক্ষা করা হলে দেখা যায় এটি চুম্বকের মতো আকর্ষণ করে।
এ ব্যাপারে শাল্লা থানার এস আই(ভারপ্রাপ্ত) কর্মকর্তা মোঃ শওকত হোসেন তিন ফুট উচ্চতার বিট্রিশ আমলের একটি লোহার পিলার উদ্ধার হওয়ার সত্যতা নিশ্চিত করে জানান, রুপ মিয়া ঘটনার সময় বাড়িতে ছিলেন না। এই বিষয়টি বিশেষজ্ঞদের দ্বারা যাচাই করা হবে, তবে রুপ মিয়াকে আসামী করে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও তিনি জানান।