হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের মোবাইল কোর্ট অভিযান।
গতকাল সন্ধ্যা আনুমানিক ( ৬:৩০) ঘটিকার সময়, গোপন সংবাদের ভিত্তিতে চুনারুঘাট উপজেলার দেওরগাছ এলাকায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের উদ্যোগে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনার খবর পেয়ে অবৈধ বালু উত্তোলনকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরবর্তীতে অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে আনুমানিক ৩০০ (তিনশত) ঘনফুট অবৈধভাবে উত্তোলিত বালু জব্দ করা হয়।
| শেরপুরে লেকার ফার্নিচার শিল্পের বিকাশ, বাড়ছে স্বাস্থ্যঝুঁকির অভিযোগ |
অভিযান পরিচালনা করেন চুনারুঘাট উপজেলা নির্বাহী অফিসার জনাব গালিব চৌধুরী। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সহযোগিতা করেন।
প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ এবং অবৈধ বালু উত্তোলন রোধে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান ভবিষ্যতে কঠোরভাবে চলতে থাকবে বলে জানান উপজেলা নির্বাহী অফিসার।