প্রিন্ট এর তারিখ: জুলাই ২৮, ২০২৬, ১১:৪৮ এ.এম. || প্রকাশের তারিখ: জুলাই ২৪, ২০২৬, ১১:২৭ এ.এম.

হবিগঞ্জে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, দুই ট্রাক সিলিকা বালু জব্দ

সারোয়ার নেওয়াজ শামীম, হবিগঞ্জ প্রতিনিধিঃ

অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলা প্রশাসনের মোবাইল কোর্ট অভিযান।

বৃহঃস্পতিবার রাত(২২/৭/২৬ইং আনুমানিক(৮:০০)আট ঘটিকায়, গোপন সংবাদের ভিত্তিতে চুনারুঘাট উপজেলার বিভিন্ন এলাকা থেকে অবৈধভাবে উত্তোলিত বালু শায়েস্তাগঞ্জ উপজেলার ফরিদপুর এলাকায় জমা করার অভিযোগে উপজেলা প্রশাসনের উদ্যোগে মোবাইল কোর্ট অভিযান চালানো হয়।

চুনারুঘাট উপজেলা নির্বাহী অফিসার গালিব চৌধুরী ও শায়েস্তাগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. আরিফুর রহমান শান্ত এর নেতৃত্বে অভিযান পরিচালিত হয়। পরিচালিত এ অভিযানে শায়েস্তাগঞ্জ থানা পুলিশের সহায়তায় ২ (দুই) ট্রাক সিলিকা বালু জব্দ করা হয়। এছাড়া ঘটনাস্থলে থাকা অবশিষ্ট বালু পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য শায়েস্তাগঞ্জ থানা পুলিশের নিয়ন্ত্রণে রাখা হয়েছে।

চুনারুঘাট উপজেলা নির্বাহী অফিসার গালিব চৌঃ জানিয়েছেন, প্রাকৃতিক সম্পদ রক্ষা এবং অবৈধ বালু উত্তোলন প্রতিরোধে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান ভবিষ্যতে চালিয়ে যাওয়া হবে।

আরোও পড়ুন

মাদকবিরোধী মোটরসাইকেল শোভাযাত্রা করল উপজেলা জামায়াতের যুব বিভাগ