সারোয়ার নেওয়াজ শামীম, হবিগঞ্জ প্রতিনিধিঃ
হবিগঞ্জ র্যাব-৯এর অভিযানে (৯৬) পিস ভারতীয় ইস্কফ সিরাপসহ দুইজন আটক।
র্যাব সুত্রে জানা যায়, আজ (১৮/৭/২৬ইং) তারিখ রাতে আনুমানিক (৩-২৫মিঃ) এর সময় গোপন সংবাদের ভিত্তিতে শায়েস্তাগঞ্জ থানাধীন ঢাকা-সিলেট মহাসড়কে চেক পোস্ট স্থাপন করে একটি ট্রাক থামিয়ে ট্রাকে থাকা দুই ব্যক্তির দেয়া তথ্যের মাধ্যমে পেট্রল বক্সে লুকানো ভারতীয় মাদক (ইস্কফ সিরাপ) জব্দ এবং দুইজনকে আটক করা হয়।
আটককৃত ব্যক্তিরা হলেন: মোঃ আকাশ আহাম্মদ (২০) পিতা মোঃ আক্কাস মিয়া সাং গোবিন্দগঞ্জ থানা -ছাতক- জেলা- সিলেট। মোঃ সুরুজ মিয়া (৩৪) পিতা মোঃ হোসেন আলী সাং টোকের গাও -থানাঃ কোম্পানীগঞ্জ জেলাঃ সিলেট।
আটক ব্যক্তিরা জানান, সীমান্তবর্তী এলাকাতে মাদক সংগ্রহ করে বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন। আটককৃতাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে শায়েস্তাগঞ্জ থানায় হস্তান্তর করা হয়।
শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, আসামীদের যথাযথ আইন পক্রিয়া শেষে আদালতে পাঠানো হবে।