সারোয়ার নেওয়াজ শামীম, হবিগঞ্জ প্রতিনিধিঃ
র্যাব-৯ কর্তৃক হবিগঞ্জের চুনারুঘাট থেকে ২০ কেজি গাঁজাসহ দুই জন মাদক ব্যবসায়ী আটকের ঘটনা ঘটেছে। হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জের র্যাব-৯ মঙ্গলের রাতে গোপন তথ্যের ভিত্তিতে চুনারুঘাট পৌর এলাকার বাল্লা ক্রস রোডে অভিযান পরিচালনা করে দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে।
র্যাব-এ জানায়, গতকাল (১৪/৭/২৬ইং) গোপন সংবাদে চুনারুঘাট থানাধীন বাল্লা রোডে একটি চেক পোস্ট স্থাপন করে অনুসন্ধান করার সময় দুই ব্যক্তি পালানোর চেষ্টা করলে তাদের আটক করা হয়। জিজ্ঞাসাবাদে তারা জানায় যে তাদের কাছে মাদক গাঁজা রয়েছে। পরে, তাদের দেওয়া তথ্যে গাড়ির ভেতর লুকানো ২০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। আটক হওয়া দুই ব্যক্তি ভাই বলে জানা গেছে।
জিজ্ঞাসাবাদে তারা বলেছে, সীমান্ত অঞ্চল থেকে মাদক সংগ্রহ করে বিক্রির জন্য অন্য স্থানে নিয়ে যাচ্ছিলেন। আটক হওয়া ব্যক্তিরা হলেন: (১) এনামুল হাসান (৩৫), পিতার নাম মৃত মোঃ আঃ রফিক, বাসিন্দা- ইনাতাবাদ; (২) মোঃ ছালেক (৩০), পিতার নাম মৃত মোঃ আঃ রফিক, বাসিন্দা- ইনাতাবাদ। থানাঃ চুনারুঘাট, জেলাঃ হবিগঞ্জ।
আটককৃতদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইন অনুযায়ী মামলা করা হয়েছে এবং চুনারুঘাট থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব-এ জানিয়েছে, মাদকবিরোধী অভিযান আমাদের অব্যাহত থাকবে।