প্রিন্ট এর তারিখ: জুলাই ১৭, ২০২৬, ৩:২২ পি.এম. || প্রকাশের তারিখ: জুলাই ১৪, ২০২৬, ২:৫৪ পি.এম.

উৎমা ছড়া পাথর কোয়ারিতে মোবাইল কোর্ট, ৯৪ হাজার ঘনফুট পাথর জব্দ

সৈয়দ আমান উল্লাহ্,  স্টাফ রিপোর্টারঃ

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার উৎমা ছড়া পাথর কোয়ারিতে একটি মোবাইল কোর্ট অভিযান চালিয়ে অবৈধভাবে উত্তোলিত ৯৪ হাজার ৩৯০ ঘনফুট পাথর আটক করেছে।

১৩ জুলাই এই অভিযানটি পরিচালনা করেন খনিজ সম্পদ উন্নয়ন ব্যুরোর এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সৈকত রায়হান। অভিযানে খনিজ সম্পদ উন্নয়ন ব্যুরোর (বিএমডি) প্রসিকিউশন টিম, স্থানীয় প্রশাসনের কর্মকর্তা এবং পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

অভিযানের পর আটককৃত পাথর স্থানীয় দুই ইউপি সদস্যের নিয়ন্ত্রণে রাখা হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, বিধি অনুসরণ করে উন্মুক্ত নিলামের মাধ্যমে এই পাথরগুলি বিক্রি করা হবে। রাষ্ট্রের খনিজ সম্পদ সংরক্ষণে এই ধরনের অভিযান ভবিষ্যতে অব্যাহত থাকবে।

তবে স্থানীয়দের অভিযোগ, দীর্ঘকাল ধরে অবৈধ পাথর উত্তোলনের সঙ্গে জড়িত একটি প্রভাবশালী চক্র সক্রিয় রয়েছে।
স্থানীয়দের অভিমত, বছরের পর বছর ধরে অবৈধ পাথর উত্তোলনকারী এক ক্ষমতাশালী সিন্ডিকেট কাজ করে যাচ্ছে। তাদের অভিযোগ।

অনেক সময় জব্দ করা পাথরগুলো পরে নিলামের মাধ্যমে আবারও সেই সিন্ডিকেটের সদস্যদের দ্বারা কেনা হয়। তাই অবৈধ উত্তোলন বন্ধ না হয়ে একই দলের নিয়ন্ত্রণে কার্যক্রম চলতে থাকে। এই অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোনো মন্তব্য পাওয়া যায়নি।

স্থানীয়দের মতে, শুধুমাত্র অভিযান চালানোই যথেষ্ট নয়, বরং অবৈধ পাথর উত্তোলনের পিছনের মূল হোতাদের আইনের আওতায় আনলে এবং কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হলে এই ধরনের অনিয়ম চিরতরে বন্ধ করা সম্ভব।