প্রিন্ট এর তারিখ: জুলাই ১৭, ২০২৬, ২:৪৪ পি.এম. || প্রকাশের তারিখ: জুলাই ১৩, ২০২৬, ১১:৩৮ পি.এম.

হবিগঞ্জ ডিবি,র অভিযানে ৩৬টি মোবাইলসহ আটক ১

সারোয়ার নেওয়াজ শামীম, হবিগঞ্জ প্রতিনিধিঃ

হবিগঞ্জ জেলার গোয়েন্দা বিভাগের একটি বিশেষ অভিযান: ৩৬টি বিভিন্ন ব্র্যান্ডের চোরাই মোবাইল উদ্ধার করা হয়েছে এবং ১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

হবিগঞ্জ জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জের নেতৃত্বে গত রবিবার (১২/০৭/২০২৬ খ্রিঃ) রাত ১০টায় গোপন তথ্যের ভিত্তিতে ডিবির একটি দক্ষ টিম বিশেষ অভিযান চালিয়ে মোবাইলসহ একজনকে আটক করেছে।

এই অভিযানে হবিগঞ্জ জেলার মাধবপুর থানার সায়হাম ফিউচার পার্কের সামনে পাকা রাস্তার ওপর একটি সন্দেহভাজনকে পরীক্ষা করা হয়। পরীক্ষা চলাকালে সন্দেহভাজন ব্যক্তির কাছ থেকে ৩৬টি IPhone, Vivo, Realme, Redmi, Techno এবং অন্যান্য ব্র্যান্ডের চোরাই মোবাইল উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজার মূল্য মোট (৭,৫০,৯০০/-) টাকা বলে ডিবি জানিয়েছে।

উদ্ধারকৃত চোরাই মোবাইলগুলি জব্দ করা হয়েছে এবং এই ঘটনায় সরাসরি জড়িত ১ জন আসামী মো: শাহিন আলম রবিন (২৬), পিতা- শামছুল আলম খান, সাং- পশ্চিম মাধবপুর, থানা- মাধবপুর, জেলা- হবিগঞ্জকে আটক করা হয়েছে।

আটককৃত ব্যক্তিকে আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে আদালতে পাঠানো হবে।