প্রিন্ট এর তারিখ: জুলাই ১৮, ২০২৬, ৯:১৭ পি.এম. || প্রকাশের তারিখ: জুলাই ১৩, ২০২৬, ১১:৩৩ পি.এম.

চুনারুঘাটে পুলিশের অভিযানে ১০টি গরু উদ্ধার, পাচারচক্রের সন্ধানে অভিযান

সারোয়ার নেওয়াজ শামীম, হবিগঞ্জ প্রতিনিধিঃ

হবিগঞ্জের চুনারুঘাটে পুলিশের একটি অভিযান পরিচালনা করে ১০টি গরু উদ্ধার করা হয়েছে। গত রবিবার (১২ জুলাই) রাত ১১টার দিকে উপজেলার আহম্মদাবাদ ইউনিয়নের আমরোড এলাকার ঘনশ্যামপুর গ্রামে গরুগুলো উদ্ধার করা হয়। পুলিশের ধারনা, গরুগুলো ভারতে পাচারের উদ্দেশ্যে নিয়ে আসা হয়েছিল।

চুনারুঘাট থানার পুলিশ জানায়, গোপন তথ্যের ভিত্তিতে এস আই কামরুল হাসানেন নেতৃত্বে ঘনশ্যামপুর এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ১০টি গরু উদ্ধার করা সম্ভব হলেও পুলিশের উপস্থিতি বুঝতে পেরে পাচারকারীরা পালানোর সময় পায়। এ ঘটনার সাথে সংশ্লিষ্ট সন্দেহভাজন শওকত আলী মীরসহ অন্যদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শফিকুল ইসলাম মন্তব্য করেন, উদ্ধার করা গরুগুলো ভারতে থেকে আনা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। চোরাকারবারিদের শনাক্ত করাসহ তাদের গ্রেপ্তারের জন্য পুলিশ অভিযান চালাতে থাকবে।