প্রিন্ট এর তারিখ: জুলাই ১৮, ২০২৬, ১১:০৪ পি.এম. || প্রকাশের তারিখ: জুলাই ১২, ২০২৬, ৭:৫৪ পি.এম.

বন্যা মোকাবেলায় জৈন্তাপুরে প্রস্তুত ৪৮ আশ্রয়কেন্দ্র, পরিস্থিতি স্বাভাবিক হলেও সতর্ক প্রশাসন

সৈয়দ আমান উল্লাহ্, স্টাফ রিপোর্টারঃ

সম্ভাব্য বন্যা পরিস্থিতি মোকাবেলায় আগাম প্রস্তুতির অংশ হিসেবে সিলেটের জৈন্তাপুর উপজেলায় ৪৮টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রেখেছে উপজেলা প্রশাসন। যেকোনো জরুরি পরিস্থিতিতে দুর্গত মানুষের নিরাপদ আশ্রয় নিশ্চিত করতে এসব কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে।

উপজেলা প্রশাসন জানিয়েছে, বর্তমানে জৈন্তাপুরে বন্যার কোনো তাৎক্ষণিক ঝুঁকি নেই এবং সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তবে আবহাওয়ার পরিবর্তন ও উজান থেকে পানি বৃদ্ধির সম্ভাবনা বিবেচনায় রেখে প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, পরিস্থিতির অবনতি হলে দ্রুত আশ্রয়কেন্দ্রগুলো চালু করা হবে। একই সঙ্গে সংশ্লিষ্ট সরকারি দপ্তর, স্থানীয় জনপ্রতিনিধি এবং স্বেচ্ছাসেবকদের প্রয়োজনীয় প্রস্তুতি বজায় রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।

উপজেলা প্রশাসন আরও জানিয়েছে, বন্যা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজন অনুযায়ী তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করা হবে।

জরুরি প্রয়োজনে ব্যবহারের জন্য ৪৮টি আশ্রয়কেন্দ্রের নাম, অবস্থান ও সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের মোবাইল নম্বর পৃথক তালিকায় সংযুক্ত করা হবে।

বন্যা মোকাবেলায় জৈন্তাপুরে প্রস্তুত ৪৮ আশ্রয়কেন্দ্র