প্রিন্ট এর তারিখ: জুলাই ১৯, ২০২৬, ১:১৭ এ.এম. || প্রকাশের তারিখ: জুলাই ১১, ২০২৬, ৫:২১ পি.এম.

র‍্যাব-৯ এর অভিযানে ৫৫ কেজি গাঁজাসহ এক মাদক কারবারি আটক

সারোয়ার নেওয়াজ শামীম, হবিগঞ্জ:

র‌্যাব- ৯ শায়েস্তাগন্জ এর বিশেষ অভিযানিকদল হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানাধীন সাতছড়ি এলাকায় অভিযান চালিয়ে ৫৫ কেজি ভারতীয় মাদক গাজাসহ এক মাদক ব্যবসায়ী কে আটক করে।

জানাযায়, ১০/৭/২৬ইং রাত আনুমানিক ১১-৩০মিঃ সময় গোপন সংবাদের ভিত্তিতে সাতছড়ি পুরাতন ঢাকা-সিলেট মহা সড়কে চেক পোষ্ট বসিয়ে একটি  সিএনজি চালিত অটো রিক্সা কে থামিয়ে তল্লাশী চালিয়ে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ৫৫ কেজি ভারতীয় গাজা উদ্বার করা হয়।

এ সময় গাড়ীতে থাকা মোঃ আব্দুল কাইয়ূম নামে এক ব্যক্তিকে আটক করা হয়।আটককৃত ব্যক্তি মোঃ আব্দুল কাইয়ূম( ২৮) পিতা মৃত মোঃ জনাব আলী সাং বড়গাও থানাঃ বাহুবল জেলা: হবিগঞ্জ।

আটকব্যক্তি স্বীকার করে যে,সে সীমান্ত এলাকা থেকে মাদক সংগ্রহ করে বিক্রয়ের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল।

আটককৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ ধারায় যথাযত আইনি ব্যবস্থার জন্য চুনারুঘাট থানায় হস্তান্তর করা হয়েছে।

র‌্যাব জানায়, মাদক ব্যবসায়ী ও পাচারের বিরুদ্ধে আমাদেন অভিযান অব্যাহত থাকবে।