সৈয়দ আমান উল্লাহ্, স্টাফ রিপোর্টার:
সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারে ভক্তদের দেওয়া দান সংরক্ষণের বৃহৎ ডেগ ১৯ দিন পর খোলা হয়েছে। শনিবার মাজার কর্তৃপক্ষের তত্ত্বাবধানে ডেগের তালা খুলে ভেতরে জমা থাকা বিপুল পরিমাণ অর্থ বের করা হয়।
মাজার-সংশ্লিষ্ট সূত্র জানায়, ডেগ থেকে আনুমানিক তিন থেকে চার বস্তা ভর্তি টাকা পাওয়া গেছে। অর্থগুলো গণনার জন্য নির্ধারিত স্থানে নেওয়া হয়েছে। দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের উপস্থিতিতে ধাপে ধাপে এসব টাকা গণনা করা হবে।
প্রতিদিন দেশ-বিদেশের অসংখ্য দর্শনার্থী ও ভক্ত হযরত শাহজালাল (রহ.) মাজারে এসে দান করেন। নির্দিষ্ট সময় পরপর ডেগ খুলে সেই অর্থ বের করে হিসাব করা হয়ে থাকে।
মাজার কর্তৃপক্ষ জানিয়েছে, গণনা কার্যক্রম সম্পন্ন হওয়ার পর মোট প্রাপ্ত অর্থের পরিমাণ আনুষ্ঠানিকভাবে গণমাধ্যমকে জানানো হবে।