প্রিন্ট এর তারিখ: জুলাই ১৯, ২০২৬, ৪:০৫ এ.এম. || প্রকাশের তারিখ: জুলাই ১০, ২০২৬, ১১:৪৮ পি.এম.

কুশিয়ারার প্রবল স্রোতে ভেঙে গেল জগন্নাথপুর-রানীগঞ্জ সড়কের অংশ

গৌরাঙ্গ বিশ্বাস, বিশেষ প্রতিনিধি:

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের বালিশ্রী-রৌয়াইল পাকা সড়কের একটি অংশ কুশিয়ারা নদীর প্রবল স্রোতে ভেঙে যাওয়ায় উপজেলা সদরের সঙ্গে রানীগঞ্জ এলাকার সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

শুক্রবার বিকেলে টানা বৃষ্টিতে নদীর পানি বৃদ্ধি পাওয়ার পর সড়কের দুর্বল অংশে প্রবল স্রোতের সৃষ্টি হয়। একপর্যায়ে সড়কের একটি অংশ ভেঙে গিয়ে পানি হাওরের দিকে প্রবাহিত হতে শুরু করে।

সড়কটি ক্ষতিগ্রস্ত হওয়ায় নিরাপত্তার স্বার্থে ওই পথে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ রাখা হয়েছে। এতে স্থানীয় বাসিন্দা, কর্মজীবী মানুষ, শিক্ষার্থী ও জরুরি সেবা গ্রহণকারীরা দুর্ভোগে পড়েছেন।

এলাকাবাসী দ্রুত ক্ষতিগ্রস্ত অংশ মেরামত করে সড়ক যোগাযোগ স্বাভাবিক করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।