আখতারুজ্জামান মিলন, নিজস্ব প্রতিবেদক:
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এর সহযোগী সংগঠন হচ্ছে জাতীয় যুব শক্তি। রংপুর জেলায় জাতীয় যুবশক্তির ৭ সদস্যের আংশিক আহ্বায়ক কমিটি কেন্দ্রিয় কমিটির দ্বারা গঠন করা হয়েছে।
আহ্বায়ক হিসেবে আছেন মো. রাকিবুল হাসান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে মো. রিফাতুজ্জামান এবং সৈয়দ শামীম আহসান, সদস্য সচিব হিসেবে মো. মোরশেদ আলম, সিনিয়র যুগ্ম সদস্য সচিব হিসেবে তৌহিদুল ইসলাম সুমন, মূখ্য সংগঠক হিসেবে আব্দুল্লাহ আল মারুফ, এবং সিনিয়র সংগঠক হিসেবে উমর ফারুক আকাশ রয়েছেন।
অঙ্গীকারিত দলের দায়িত্বশীলদের আগামী ৭ কার্যদিবসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন।
মঙ্গলবার (২৩ জুন ২০২৬) কেন্দ্রীয় কমিটি দলীয় প্যাডে এই সিদ্ধান্তের অনুমোদন প্রদান করে।
জাতীয় যুব শক্তির কেন্দ্রীয় কমিটির সভাপতি এডভোকেট মো. তারিকুল ইসলাম এবং সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মো. ফরহাদ সোহেল স্বাক্ষর করেন।