Site icon দৈনিক নবদিগন্ত

নিজ উদ্যোগে রাস্তা সংস্কার, গড়েয়ায় প্রশংসিত মেম্বার প্রার্থী রহিদুল ইসলাম

নিজ উদ্যোগে রাস্তা সংস্কার, গড়েয়ায় প্রশংসিত মেম্বার প্রার্থী রহিদুল ইসলাম

রহমত আরিফ, ঠাকুরগাঁও সংবাদদাতা:

গড়েয়া ইউনিয়নের দ্বিতীয় নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী মোঃ রহিদুল ইসলাম রহিদ জনসেবায় বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে আবারও স্থানীয় মানুষের প্রশংসা অর্জন করেছেন।

তিনি দেখিয়ে দিয়েছেন যে, মানুষের উন্নতির জন্য কাজ করতে সবসময় সরকারের বরাদ্দের ওপর নির্ভরশীল হতে হয় না; সত্যিকার প্রয়োজন আন্তরিকতা, সদিচ্ছা এবং জনসেবার পরিপূর্ণ মনোভাব।

শনিবার (১৩ জুন) সকালে জানা গেছে, দীর্ঘ সময় ধরে অবহেলিত থাকা পুরাতন গড়েয়া বাজারের উত্তরে মুন্সিপাড়া ও সেন্টারের দিকে যাওয়া গুরুত্বপূর্ণ রাস্তার অবস্থার অবনতি ঘটে বৃষ্টির সময়। রাস্তায় বড় বড় গর্তের সৃষ্টি হওয়ায় ভ্যান, অটোরিকশা, মোটরসাইকেল, সাইকেল এবং সাধারণ মানুষকে দুর্ভোগ ভোগ করতে হচ্ছিল। বিশেষভাবে ছাত্র, বৃদ্ধ ও অসুস্থ ব্যক্তিদের চলাচলে অনেক অসুবিধা সৃষ্টি হচ্ছিল।

স্থানীয় মানুষের দীর্ঘ সময়ের এ দুর্ভোগ বিবেচনায় নিয়ে মোঃ রহিদুল ইসলাম রহিদ নিজের অর্থায়নে এবং ব্যক্তিগত উদ্যোগে রাস্তাটির মেরামত করেন টুকরো ইট ফেলিয়ে। তাঁর এই কাজের ফলে এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে এবং সাধারণ মানুষের চলাচল অনেক সহজ হয়ে গেছে।

স্থানীয়রা বলেছেন, জনপ্রতিনিধি হওয়ার পূর্বে রহিদুল ইসলাম রহিদ যেভাবে মানুষের পাশে দাঁড়িয়ে কাজ করছেন, তা সত্যিই প্রশংসার দাবি রাখে। তারা আশা প্রকাশ করেছেন, ভবিষ্যতে তিনি এলাকার উন্নয়নে এভাবে কাজ করতে থাকবেন।

মোঃ রহিদুল ইসলাম রহিদ বললেন, “মানুষের সুখ ও দুঃখের সময়ে পাশে থাকা এবং এলাকার উন্নয়নে কাজ করা আমার প্রধান লক্ষ্য। জনগণের ভালোবাসা ও সমর্থন নিয়ে আমি একটি উন্নত, সুন্দর ও আধুনিক দ্বিতীয় নং ওয়ার্ড প্রতিষ্ঠা করতে চাই।”

এলাকাবাসীদের মতে, তাঁর জনসেবার প্রতি আন্তরিকতা ও উন্নয়নের জন্য ঘোষিত উদ্যোগ ভবিষ্যতে এলাকার সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ইনশাআল্লাহ, সকলের দোয়া ও সহযোগিতায় গড়ে উঠুক একটি উন্নত, সুন্দর ও আধুনিক দ্বিতীয় নং ওয়ার্ড।

Exit mobile version