Site icon দৈনিক নবদিগন্ত

রংপুরে সিআইএস এর উদ্যোগে জরুরী সময়ে চিকিৎসা প্রতিক্রিয়া নেটওয়ার্ক ড্রিল অনুষ্ঠিত

রংপুরে সিআইএস এর উদ্যোগে জরুরী সময়ে চিকিৎসা প্রতিক্রিয়া নেটওয়ার্ক ড্রিল অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক:

কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটির আয়োজনে জরুরী চিকিৎসা প্রতিক্রিয়া নেটওয়ার্কের প্রস্তুতির জন্য একটি ড্রিল অনুষ্ঠিত হয়। বুধবার এবং বৃহস্পতিবার (১০ ও ১১ জুন) দুই দিনব্যাপী এই কার্যক্রমটি নর্থ বেঙ্গল নার্সিং ইনস্টিটিউটের হলরুমে সকাল ১২টা থেকে দুপুর ২টা পর্যন্ত চালানো হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ ইকবাল হোসেন হাওলাদার, নর্থ বেঙ্গল নার্সিং ইনস্টিটিউটের প্রিন্সিপাল, এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্বজিৎ কুমার, প্রশাসনিক কর্মকর্তা,  নর্থ বেঙ্গল নার্সিং ইনস্টিটিউট।

প্রশিক্ষকের ভূমিকা পালন করেন জনাব মোঃ সেলিম আহমেদ, ফায়ার অফিসার, ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স, রংপুর, এবং অন্যান্য হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ লাভলু মিয়া ও মিঠুন চন্দ্র সরকার, সিআইএস কর্মকর্তা।

প্রশিক্ষণে রংপুর জেলার বিভিন্ন এনজিও প্রতিনিধিরা এবং কমিউনিটি লিডাররা অংশগ্রহণ করেন। এই প্রশিক্ষণে অগ্নিকাণ্ড, ভূমিকম্প, বজ্রপাত, হিট স্টোকসহ অন্যান্য বিষয়বস্তু নিয়ে আলোচনা করা হয়।

দুর্যোগ ব্যবস্থাপনায় সিআইএসের কার্যক্রমের জন্য প্রধান অতিথি শুভেচ্ছা জানান এবং সিআইএসের কার্যক্রম অব্যাহত রাখার পরামর্শ দেন।

Exit mobile version