Site icon দৈনিক নবদিগন্ত

ঠাকুরগাঁওয়ে জমি বিরোধে হামলা, আহত ৩

ঠাকুরগাঁওয়ে জমি বিরোধে হামলা, আহত ৩

রহমত আরিফ, ঠাকুরগাঁও সংবাদদাতাঃ

ঠাকুরগাঁও সদর আকচা ইউনিয়নের দক্ষিণ বঠিনা এলাকায় জমি সংক্রান্ত দ্বন্দ্বের ফলস্বরূপ প্রতিপক্ষের হামলায় তিনজন আহত হয়েছেন।

রবিবার সকাল ৯ টায় দক্ষিণ বঠিনায় ওই ব্যক্তির নিজ জমির বাড়িতে এই আক্রমণের ঘটনা ঘটে। হামলাকারীদের মধ্যে রয়েছে: ১। শ্রী মংগুলু শীল (৪০), ২। ভবেশ শীল (৫০), ৩। চৈইতু শীল (৪৫), ৪। টুনি শীল (৪৫), ৫। শ্রী লক্ষন শীল (৩৫), প্রতিটি পিতার নাম মৃত শুকুরু শীল, ৬। শান্তনা (৪০), স্বামী ভবেশ নীল, ৭। দ্বিতা নীল (৩৫), স্বামী টুনি শীল, ৮। বিনা রানী (৪৫), স্বামী লক্ষন শীল, সকলেই দক্ষিণ বঠিনার বাসিন্দা, থানার এবং জেলার নাম ঠাকুরগাঁও।

আক্রমণের জন্য ব্যবহৃত অস্ত্র ছিল: দা-বটি, ছুরি, লোহার রড, চাইনিজ কুরাল, খুর এবং লাঠি, এভাবে হামলার ঘটনা ঘটে।

গুরুতর আহত তিনজন:
১। আনোয়ারুল ইসলাম সাবেক সদস্য (৬০), ২। আমিরুল ইসলাম (৪৬), ৩। আমিরুল ইসলাম (৪৬), সকলের পিতার নাম মৃত ভূবন আলী।

এদের মধ্যে একজনের অবস্থা খুবই খারাপ, মাথায় সেলাই রয়েছে এবং মাঝে মাঝে বমি করেন—আনোয়ারুল ইসলাম সাবেক সদস্য, তিনি ঠাকুরগাঁও ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি আছেন। হাসপাতালের কর্তৃপক্ষ জানায় যে, যেকোনো সময়ে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হতে পারে। এতে ক্ষয়ক্ষতির পরিমাণ ৭০ হাজার টাকা হয়।

এলাকার বাসিন্দারা এবং দক্ষিণ বঠিনার সাবেক সদস্য বিশু জানান যে, তারা দোষীদের শাস্তির দাবি জানিয়েছেন।

অভিযুক্ত আসামিরা যখন সাংবাদিকদের সঙ্গে কথা বলতে চেয়েছিলেন, তখন তারা কিছু বলতে চাননি। পরে ফোনে যোগাযোগ করা হলে, ফোনটি বন্ধ পাওয়া যায়।

জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে -আসামি ভবেশ শীল এবং তার সঙ্গীদের সাথে তাদের বিরোধ চলমান রয়েছে। এ বিষয়ে ঠাকুরগাঁও আদালতে মামলা চলছে। বাদী: আমিরুল ইসলাম। জমি নিয়ে একাধিকবার আলোচনা হয়েছে, স্থানীয় বাসিন্দাদের উপস্থিতিতে।

জমির মালিক আমিনুল ইসলাম, দখলেও রয়েছে। তবে তারা টাকার প্রভাব এবং দলের ক্ষমতার দেখিয়ে কাজ করছে, তারা আওয়ামী লীগ করে এবং তারা হিন্দু, তাদের বিরুদ্ধে আমাদের কিছু করার ক্ষমতা নেই। আমরা নিরুপায় হয়ে আমাদের সন্তানদের নিয়ে কোন সংঘাতে জড়াতে চাই না।

এ বিষয়ে সংশ্লিষ্ট থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

Exit mobile version