Site icon দৈনিক নবদিগন্ত

গাইবান্ধা সদরে জুয়া খেলার আসরে অভিযান, ৫ জন আটক

গাইবান্ধা সদরে জুয়া খেলার আসরে অভিযান, ৫ জন আটক

গাইবান্ধা সদরে জুয়া খেলার আসরে অভিযান, ৫ জন আটক

গাইবান্ধা প্রতিনিধি:

গাইবান্ধার পুলিশ সুপারের নির্দেশনা অনুযায়ী এবং জেলা গোয়েন্দা বিভাগের অফিসার ইনচার্জের নেতৃত্বে একটি অভিযানিক দল গোপন সূত্রের ভিত্তিতে গাইবান্ধা সদর থানার এলাকায় অবৈধ জুয়া ও মাদক উদ্ধারের অভিযান প্রবর্তন করে।

গাইবান্ধা সদর থানার ৬ নং রামচন্দ্রপুর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের রামচন্দ্রপুর গ্রামস্থ ভাঙা ডিপবাজারে স্থানীয় আ. মালেক (৪০), পিতার নাম মো. অলিক উদ্দিনের দক্ষিণ পাশে আব্দুল হালিমের পতিত জমিতে কিছু জুয়াড়ি টাকা দিয়ে তাস খেলে থাকার সময় আটক করা হয়। আসামিরা হলেন ১। মো. আলমগীর হোসেন (৩২), পিতা মো. সফিকুল ইসলাম, মাতা মোছা: জাহানারা বেগম, সাং রামচন্দ্রপুর (হাজীপাড়া

২। মো. রুবেলমিয়া @ পন্তু (২৮), পিতা মৃত: সামছুল হক, মাতা মোছা: অভিরন বেগম, সাং রামচন্দ্রপুর (গোরস্থান পাড়া) ৩। মো. নাজমুল মিয়া @ নাজু (৪৫), পিতা মৃত: মহির উদ্দিন (ব্যবসায়ী), মাতা মৃত: নজিরন বেগম, সাং রামচন্দ্রপুর (ভাঙা ডিপবাজার) ৪। মো. মেহেদী হাসান (৩৮), পিতা মো. হাসেম আলী, মাতা মোছা: জাহানারা, সাং রামচন্দ্রপুর (গোরস্থান পাড়া) ৫। মো. শহিদুল ইসলাম (৪৭), পিতা মৃত: মোজাফ্ফর হোসেন, মাতা মৃত: জাহেদা খাতুন, সাং রামচন্দ্রপুর (হাজীপাড়া)। গাইবান্ধা সদর থানায় ০৫/০৬/২০২৬ তারিখ রাত ১২:৩০ মিনিটে ঐ ঘটনাস্থলে উপস্থিত হয়ে জুয়া খেলার সময় ৫ (পাঁচ) জন জুয়াড়িকে গ্রেফতার করা হয়েছে এবং আসামিদের বিরুদ্ধে গাইবান্ধা সদর থানার মামলা নং ৯, তারিখ ০৫/০৬/২০২৬ গাড়ি নিখোঁজ করা হয়েছে।

Exit mobile version