Site icon দৈনিক নবদিগন্ত

নাগেশ্বরী বাজার মসজিদের পাশের সড়কের বেহাল দশা, ভোগান্তিতে পথচারী

নাগেশ্বরী বাজার মসজিদের পাশের সড়কের বেহাল দশা, ভোগান্তিতে পথচারী

প্রতিনিধির ছবি

মোঃ আলমগীর হোসাইন, স্টাফ রিপোর্টারঃ

কুড়িগ্রামের নাগেশ্বরী বাজার মসজিদের পাশের গুরুত্বপূর্ণ সড়কটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে আছে। খানাখন্দে ভরা ও কাদামাটিতে পরিণত হওয়ায় প্রতিদিন চরম ভোগান্তির শিকার হচ্ছেন পথচারী, স্থানীয় ব্যবসায়ী ও মুসল্লিরা।

স্থানীয়দের অভিযোগ, সামান্য বৃষ্টিতেই সড়কটি কর্দমাক্ত হয়ে চলাচলের অযোগ্য হয়ে পড়ে। বিশেষ করে মসজিদে নামাজ আদায়ের জন্য আগত মুসল্লিরা পরিষ্কার কাপড় নিয়ে আসলেও কাদা ও পানির কারণে বিপাকে পড়ছেন। অনেক সময় পিচ্ছিল হয়ে পড়ে গিয়ে দুর্ঘটনার শিকারও হচ্ছেন অনেকে।

বাজারের ব্যবসায়ীরা জানান, এই সড়ক দিয়ে প্রতিদিন অসংখ্য মানুষ যাতায়াত করে। কিন্তু দীর্ঘদিন ধরে সংস্কারের কোনো উদ্যোগ না নেওয়ায় দিন দিন সমস্যার তীব্রতা বাড়ছে। এতে ব্যবসা,বাণিজ্যেও নেতিবাচক প্রভাব পড়ছে।

এলাকাবাসীর দাবি, দ্রুত সময়ের মধ্যে সড়কটি সংস্কার করে জনদুর্ভোগ লাঘব করা হোক। বিশেষ করে একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় স্থাপনার পাশের রাস্তা হওয়ায় বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখার আহ্বান জানিয়েছেন তারা।

এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে এলাকাবাসী বলেন, দ্রুত পদক্ষেপ নেওয়া না হলে পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করতে পারে।

Exit mobile version