প্রিন্ট এর তারিখ: অক্টোবর ১৬, ২০২৬, ৫:৪৯ পি.এম. || প্রকাশের তারিখ: সেপ্টেম্বর ২৩, ২০২৬, ১১:৪৯ পি.এম.

ভূল্লী উপজেলা প্রেসক্লাবের কমিটি প্রকাশ , সভাপতি নুর নবী,সাধারণ সম্পাদক মাসুদ রানা,

সাংবাদিকদের নিয়ে ভূল্লী উপজেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়। নবগঠিত কমিটিতে সভাপতি নুরনবী, সহ সভাপতি মো. আরিফুর ইসলাম  (নয়ন) এবং সাধারণ সম্পাদক মো.মাসুদ রানা পেয়েন।

এ ছাড়া যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব আহসান হাবীব (মীম) অর্থ ও দপ্তর সম্পাদক সফিউল ইসলাম প্রচার সম্পাদক মস্তাফিজুর রহমান ক্রিয়া সম্পাদক রিফাত ইসলাম  কার্যকারী( ১)সদস্য মনি দেবনাথ (২) সদস্য আবিদ হোসেন

নবগঠিত কমিটির নেতৃবৃন্দ ভূল্লী উপজেলার বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও জনসাধারণের গুরুত্বপূর্ণ বিষয়গুলো বস্তুনিষ্ঠভাবে গণমাধ্যমে তুলে ধরার পাশাপাশি পেশাদার সাংবাদিকতার মানোন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন।

 তারা বলেন, সাংবাদিকতা একটি দায়িত্বশীল পেশা। সত্য ও নিরপেক্ষ সংবাদ পরিবেশনের মাধ্যমে জনগণের অধিকার, এলাকার উন্নয়ন এবং জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো তুলে ধরতে ভূল্লী উপজেলা প্রেসক্লাব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি, পেশাগত দক্ষতা উন্নয়ন এবং স্থানীয় গণমাধ্যমের কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে কাজ করা হবে।

 ভূল্লী উপজেলা প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি নুর নবী বলেন, ‘ভূল্লী থানা প্রেসক্লাবের কার্যক্রম পুনর্গঠন করে নতুনভাবে ভূল্লী উপজেলা প্রেসক্লাব গঠন করা হয়েছে পেশাদার সাংবাদিকদের নিয়ে গঠিত এই প্রেসক্লাবের মাধ্যমে সাংবাদিকদের মধ্যে ঐক্য, পারস্পরিক সহযোগিতা আরও সুদৃঢ় করা হবে। সাংবাদিকতা পেশার মর্যাদা ও সুনাম অক্ষুণ্ন রেখে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করাই আমাদের অন্যতম প্রধান লক্ষ্য।’