প্রিন্ট এর তারিখ: সেপ্টেম্বর ১৪, ২০২৬, ১১:১৩ পি.এম. || প্রকাশের তারিখ: সেপ্টেম্বর ১৪, ২০২৬, ৯:৩০ পি.এম.

নাগেশ্বরীতে সারের দাবীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

এম সাইফুর রহমান, নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি:

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার রামখানা ইউনিয়নের নাখারগন্জ বাজারের লাভলু মন্ডলের চাতালে আজ সোমবার সকাল থেকে ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে কৃষকরা সার নেয়ার জন্য আসতে থাকে।

এমন পরিস্থিতি দেখে সার ডিলার লাভলু মন্ডল,ও এলাকার কৃষি উপসহকারী কর্মকর্তা মন্টু মিয়া ঘটনাস্থল থেকে সটকে পরে।

এদিকে বিক্ষুপ্ত জনতা সার না পেয়ে ক্ষিপ্ত হয়ে সারের দাবীতে একটি সার ডিলার ও কৃষি উপসহকারী কর্মকর্তার বিরুদ্ধে প্রতিবাদ মিছিল বের করে। প্রতিবাদ মিছিলটি নাখারগন্জ বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাজারে প্রতিবাদ সমাবেশ করে।

উক্ত সমাবেশে বক্তব্য রাখন মুর্শিদ কামাল, আনোয়ার হোসেন,শুকুর আলী,কৃষক সামছুল হক,হাবিবুর রহমান,মোবারক হোসেন সহ আরও অনেকে।