নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
মামলার অভিযোগ ও এলাকা বাসি সুত্রে জানা গেছে কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার সন্তোষপুর ইউনিয়নের কুটিনাওডাংগা (তালেবের হাট)গ্রামের মৃত্যু বুজুর আলীর ছেলে স্কুল শিক্ষক ওমর ফারুক (৪০)তার প্রতিষ্ঠিত সৃষ্টি মডেল পাবলিক স্কুলের অষ্টম শ্রেণির শিক্ষার্থী লাবিব হাসান (১৩)কে বিভিন্ন প্রলোভনে ফুসলিয়ে ওই লম্পট শিক্ষক তার নাগেশ্বরী টিএনটি মোড়ে ভারা বাসায় নিয়ে যায়।
সেখানে বাসায় কেউ না থাকায় গত ২৯/০৩/ রাতে শিক্ষক ওমর ফারুক জোর পূর্বক ছাত্র লাবিব হাসান কে বলাতকার (ধর্ষন)করে পরদিন ঘটনাটি জানাজানি হলে ওই শিক্ষার্থী লাবিব হাসান কাঁদতে কাঁদতে বাড়িতে গিয়ে তার বাবা মায়ের কাছে ঘটনার কথা খুলে বলে।
এ ন্যাক্কার জনক জঘন্য ঘটনায় লাবিব হাসানের পিতা লুতফুর রহমান বাদী হয়ে নাগেশ্বরী থানায় ওই চরিত্র হীন শিক্ষক ওমর ফারুকের বিরুদ্ধে একটি ধর্ষণ মামলা করে যাহার মামলা নং ০৬ তারিখ ০৯/০৪/২৬ইং উক্ত মামলাটি নারী ও শিশু নির্যাতন আইনের আওতায় অভিযুক্ত হয়।
এদিকে মামলার ভয়ে শিক্ষক ওমর ফারুক দীর্ঘদিন পালিয়ে আত্ম গোপন করে থাকে। এদিকে গত ১০ সেপ্টেম্বর কুড়িগ্রাম আদালতে অভিযুক্ত শিক্ষক ওমর ফারুক আত্ম সমর্পন করতে গেলে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট তার জামিন আবেদন খারিজ করে জেল হাজতে প্রেরণ করে।
মামলার এজাহার ও এলাকা বাসি সুত্রে জানা গেছে শিক্ষক নামের কলংক ওমর ফারুক নাগেশ্বরী উপজেলার আনছার হাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও তালেবের হাট সৃষ্টি মডেল পাবলিক স্কুলের পরিচালক।