প্রিন্ট এর তারিখ: আগস্ট ৩১, ২০২৬, ৯:৪২ পি.এম. || প্রকাশের তারিখ: আগস্ট ৩১, ২০২৬, ৮:৪৫ পি.এম.

যুক্তরাষ্ট্র দূতাবাসের রাষ্ট্রদূত পরিদর্শন করেন গঙ্গাচড়ায় প্যারাগন গ্রুপের ডেইরি ফার্ম

নিজস্ব প্রতিবেদক:

রংপুরের গঙ্গাচড়া উপজেলা বেতগাড়ী ইউনিয়ন খাপরিখাল ও আলদাদপুর গ্রামে অবস্থিত প্যারাগন গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান রংপুর পোল্ট্রি লিঃ ডেইরি ফার্ম পরিদর্শন করেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন।

ডেইরি ফার্ম পরিদর্শন শেষে চন্দনের হাটে গিয়ে সরিষার তেল উৎপাদনের ঐতিহ্যবাহী পদ্ধতি দেখেন তিনি। তেলের ঘানি টানতে দেখে রাষ্ট্রদূত বলেন, ঘানিভাঙা সরিষার তেল তৈরির ঐতিহ্যবাহী পদ্ধতি এখনও বাংলাদেশ সুন্দরভাবে টিকে আছে দেখে  অসাধারণ লাগল।

এসময় উপস্থিত ছিলেন,মিঃ ব্রেন্ট  টি. ক্রিস্টেনসেন এর সহধর্মিণী মিসেস নগোক ডিন ডাও,ইউএসএ অ্যাম্বাসেডরের কর্মচারী মিসেস নিকোল ক্লারিসা বেসনার্ড, রাষ্ট্রদূতের কর্মচারী জনাব সৈয়দ ফয়জুস সালেহীন, রাজনৈতিক বিশেষজ্ঞ মার্কিন দূতাবাস ঢাকা বাংলাদেশ বিরোজ আহমেদ। অতিরিক্ত পুলিশ সুপার এ সার্কেল শরীফ মোহাম্মদ ফারুকুজ্জামান, গঙ্গাচড়া মডেল থানার অফিসার ইনচার্জ আব্দুর সবুর।

সকাল সাড়ে ৯ টায়‌ রংপুর পোল্ট্রি লিঃ ডেইরি ফার্মে পৌঁছান মার্কিন রাষ্ট্রদূত। সেখানে যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা উন্নত জাতের প্রায় ১২০০ গরুর পালন কার্যক্রম ঘুরে দেখেন। গাভির পরিচর্যা,খাদ্য ব্যবস্থাপনা, দুধ উৎপাদন ও প্রক্রিয়াজাতকরণ এবং উন্নত জাতের গরুর প্রজনন কার্যক্রম সম্পর্কে কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন।

প্যারাগন গ্রুপের এসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার ডাঃ মেজবাহ উদ্দিন জানান, গাভির দুধ উৎপাদন বাড়াতে উন্নত পুষ্টির বিষয়টিকে গুরুত্ব দেওয়া হচ্ছে। খামারে যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা সয়াবিন ও ভুট্টাসহ উন্নতমানের পশুখাদ্য উপকরণ ব্যবহার করা হচ্ছে। পাশাপাশি আমেরিকান জেনেটিক্সের মাধ্যমে উন্নত জাতের গরু পালনের কার্যক্রমও চলছে।##৩০-০৮-২৬ ইং