এম সাইফুর রহমান, নাগেশ্বরী (কুড়িগ্রাম):
কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার প্রত্যন্ত অঞ্চলে বেশ কিছুদিন থেকে বৃষ্টি না হওয়ায় প্রচন্ড খরায় উপজেলার সন্তোষপুর, রামখানা, নেওয়াশী,হাসনাবাদ,রায়গন্জ ও ভিতরবন্দ ইউনিয়নের উঁচু এলাকার সদ্য রোপণ কৃত আমন রোপার ক্ষেতগুলো শুকিয়ে মাটি ফেটে চৌচির হয়ে গেছে।
তাছাড়া ওইসব এলাকা গুলো ঘুরে দেখা গেছে কৃষকর অনেকেই তাদের আমন রোপা ক্ষেতের ধানের চারা বাচিয়ে রাখার জন্য মটর সেচ পাম্প দিয়ে জমিতে পানি সরবরাহ করতে দেখা গেছে।
ভাদ্র মাসের প্রচন্ড খরায় ও তাপদাহে অনেক যায়গায় আমন রোপা ক্ষেত গুলোর মাটি ফেটে চৌচির হয়ে রোপা ধানের চারা গুলো লাল বর্ণ হয়ে গেছে।