নিজস্ব প্রতিবেদক:
রংপুরের গঙ্গাচড়া উপজেলায় গ’লাকাটা অবস্থায় এক অটোরিকশা চালকের ম*রদে’হ উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
(শুক্রবার ২৮ আগস্ট) রাত ১১টা ৪০ মিনিটের দিকে উপজেলার গজঘণ্টা ইউনিয়নের শান্তিপাড়া এলাকার কাউয়াফান্দা স্থান থেকে ম’রদে’হটি উদ্ধার করে গঙ্গাচড়া মডেল থানা পুলিশ।
নি/হত ব্যক্তি হলেন মো. মোখলেসুর রহমান (৫৮)। তিনি নবনীদাস এলাকার মৃ’ত হামিদুর রহমানের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার রাত ১১টা ৪০ মিনিটের দিকে কাউয়াফান্দা এলাকায় এক ব্যক্তির গ’লাকাটা ম’রদে’হ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। বিষয়টি দ্রুত গঙ্গাচড়া মডেল থানা পুলিশকে জানানো হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ম’রদে’হ উদ্ধার করে।
তবে মোখলেসুর রহমানকে কেন, কীভাবে এবং কারা হ/ত্যা করেছে—এখনও তার কোনো স্পষ্ট উত্তর মেলেনি। ঘটনাটি ঘিরে এলাকায় নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে।
পুলিশ ম’রদে’হ উদ্ধারের পর প্রয়োজনীয় আইনগত কার্যক্রম শুরু করেছে। হ’ত্যাকা’ণ্ডের প্রকৃত কারণ এবং এর সঙ্গে জড়িতদের শনাক্ত করতে তদন্ত চলছে।
স্থানীয় সূত্রে জানা যায়, মোখলেসুর রহমান শুক্রবার রাত ১১ টায় যাত্রী নিয়ে বুড়িহাট থেকে গঙ্গাচড়ার গজঘন্টা ইউনিয়নের কাউয়াফান্দা এলাকার দিকে যান। সেখানে ছিনতাইকারীরা তাকে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে হত্যা করে। এবং তার অটোরিকশা নিয়ে পালিয়ে যায়। পথচারীরা মরদেহ পরে থাকা দেখে গঙ্গাচড়া মডেল থানায় জানান।
মোখলেসুর রহমান এমন নি’র্মম মৃ’ত্যু’র ঘটনায় স্থানীয়দের মধ্যে আ’তঙ্ক ও উ’দ্বেগ দেখা দিয়েছে। কাউয়াফান্দার নি’র্জন স্থানে কী ঘটেছিল এই প্রশ্নের উত্তর খুঁজছে পুলিশ।
গঙ্গাচড়া মডেল থানা ওসি আব্দুর সবুর জানান জানান মরদেহটি ময়না তদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। ছিনতাই হওয়া অটোরিকশাটি উদ্ধার ও ঘাতকদের গ্রেফতারের অভিযান চলছে।