সীমান্ত এলাকার চোরাচালান ও আন্তঃসীমান্ত অপরাধ কমানো এবং শিক্ষিত বেকার যুবকদের স্বনিযুক্তির সুযোগ দিতে নতুন উদ্যোগ নিয়েছে ঠাকুরগাঁও ব্যাটালিয়ন ৫০ বিজিবি।
১৬ সপ্তাহের গ্রাফিক্স ডিজাইন ও ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের মাধ্যমে সীমান্তের যুবকদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তোলার এই কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
বুধবার ২৯ জুলাই দুপুরে ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার মাছখুড়িয়া উচ্চ বিদ্যালয়ের আইসিটি কক্ষে প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হক।
| নলডাঙ্গায় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন, বেকারিকে ৫ হাজার টাকা জরিমানা |
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঠাকুরগাঁও ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খ. আখলাকুর রহমান। এ সময়ে পুলিশ সুপার, সামরিক ও বেসামরিক কর্মকর্তাসহ স্থানীয় বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।