মোঃ সুজন আহম্মেদ, ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধিঃ
পাবনার ভাঙ্গুড়া বাজার এলাকায় মাদক সেবনের অভিযোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এক যুবককে ৯ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
সোমবার (০৬ জুলাই ২০২৬) দুপুর ১২টার দিকে ভাঙ্গুড়া বাজার এলাকায় এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ভাঙ্গুড়া পৌর প্রশাসক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিজানুর রহমান।
দণ্ডপ্রাপ্ত ব্যক্তি হলেন মো. রাসেল (৩০), মৃত রেজাউল করিমের ছেলে। তিনি ভাঙ্গুড়া উপজেলার সারুটিয়া এলাকার বাসিন্দা।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, মাদক সেবনের অভিযোগ প্রমাণিত হওয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় তাকে ৯ (নয়) মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
এ বিষয়ে ভাঙ্গুড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক মিজানুর রহমান বলেন, “মাদক সমাজ ও যুবসমাজকে ধ্বংস করছে। মাদকের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”