প্রিন্ট এর তারিখ: জুলাই ৯, ২০২৬, ৮:৫২ এ.এম. || প্রকাশের তারিখ: জুলাই ৬, ২০২৬, ১১:২০ পি.এম.

নলডাঙ্গায় প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে খাদ্যশস্য চাল ও নগদ অর্থ বিতরণ

মনিরুল ইসলাম ডাবলু, নলডাঙ্গা (নাটোর) প্রতিনিধিঃ

নাটোরের নলডাঙ্গা উপজেলার ৫ নং বিপ্রবেলঘড়িয়া ইউনিয়ন পরিষদের উদ্যোগে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের সহায়তায় খাদ্যশস্য চাল ও নগদ অর্থ বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের সহায্যার্থে সংসদ সদস্য ও হুইপ অ্যাডভোকেট এম. রুহুল কুদ্দুস তালুকদার দুলুর অনুকুলে বরাদ্দকৃত খাদ্যশস্য চাল ও নগদ অর্থ বিতরন করা হয়।

৬ জুলাই সোমবার ৫ নং বিপ্রবেলঘড়িয়া ইউনিয়নে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সার্বিক সহযোগিতায় আয়োজিত এ কর্মসূচিতে ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে সরকারি বরাদ্দের চাল ও নগদ অর্থ তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে প্যানেল চেয়ারম্যান মাসুদ রানার সভাপত্তিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম বুলবুল ও স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ, ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ এবং উপকারভোগীরা উপস্থিত ছিলেন।

এসময় প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রাখেন উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম বুলবুল তিনি বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের পাশে দাঁড়াতে তারেক রহমানের সরকারের মাধ্যমে সংসদ সদস্য ও হুইপ অ্যাডভোকেট এম. রুহুল কুদ্দুস তালুকদার দুলুর অনুকুলে বরাদ্দকৃত খাদ্যশস্য চাল ও নগদ অর্থ ধারাবাহিকভাবে বিতরন করা হচ্ছে। ভবিষ্যতেও এ ধরনের মানবিক সহায়তা কার্যক্রম হুইপ মহোদয়ের মাধ্যমে নলডাঙ্গা প্রতিটি ইউনিয়নে এই কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।