প্রিন্ট এর তারিখ: জুলাই ৬, ২০২৬, ১০:১৮ এ.এম. || প্রকাশের তারিখ: জুলাই ৫, ২০২৬, ৮:০২ পি.এম.

ক্ষেতলালে প্রতিবন্ধী রায়হানের জন্য বাড়ি নির্মাণ

মোঃ আব্দুর রাজ্জাক, বিশেষ প্রতিনিধি :

জয়পুরহাট ক্ষেতলালে মেম্বার ইয়াকুব আলী সহ ডালিম পেট্রোল পাম্পের ট্রাক শ্রমিক অফিসের উদ্যোগে প্রতিবন্ধীর বাড়ি নির্মাণ। ‎ইকগাড়া শাহ পাড়ার বাক প্রতিবন্ধী রায়হান আলীকে একটি বাড়ি তৈরি করে দেওয়ার সিদ্ধান্ত নেন মেম্বার ইয়াকুব আলী তার সহযোগীরা। ইয়াকুব আলী মেম্বার বলেন রায়হান আমার কাছে ছোট বেলা থেকে আমার কাছে আছে সে যে বেতন ভাতা আমার কাছে পায় তা দিয়ে সংসার চলে তবে নেই থাকার মতো একটি বাড়ি।

সেই রায়হান কে একটি বাড়ি তৈরি করে দেওয়ার সিদ্ধান্ত আমরা নিয়েছি। এমন একটি মানবিক কাজে প্রশংসায় ভাসছেন বলে জানাই এলাকা বাসি। ইয়াকুব আলী বলেন ডালিম পেট্রোল পাম্পে ট্রাক শ্রমিক অফিসের উদ্যোগে একটি মানবিক কাজের উদ্যোগ নিয়েছি।

দুই রুম বিশিষ্ট একটি বারান্দা নির্মানের কাজের ‎উদ্ধোধন করা হয়। তাঁরা বলেন রায়হান আমাদের ট্রাক শ্রমিক অফিসের একজন সদস্য। মানবিক দিক দিয়ে আমরা শ্রমিক অফিসের উদ্যোগে ছোট্ট পরিসরে তাকে বাসস্থানের একটি ব্যবস্থা করে দিচ্ছি।