প্রিন্ট এর তারিখ: জুলাই ৬, ২০২৬, ১২:৪৩ পি.এম. || প্রকাশের তারিখ: জুলাই ৫, ২০২৬, ১১:০৫ এ.এম.

পত্নীতলায় ২০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুইজন গ্রেপ্তার

আব্দুল আজিজ, নওগাঁ প্রতিনিধি:

নওগাঁর পত্নীতলা উপজেলায় অভিযান চালিয়ে ২০ পিস অবৈধ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (৪ জুলাই) বিকেলে উপজেলার ঘোষনগর ইউনিয়নের নোধুনী এলাকায় অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।

পত্নীতলা থানা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে দুই সন্দেহভাজনের কাছ থেকে ২০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, মাদকবিরোধী অভিযান জোরদার করা হয়েছে এবং জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও নিয়মিতভাবে পরিচালিত হবে।