প্রিন্ট এর তারিখ: জুলাই ১, ২০২৬, ১:৫৮ পি.এম. || প্রকাশের তারিখ: জুন ৩০, ২০২৬, ৮:৪২ পি.এম.

স্কুলছাত্রীকে ইভটিজিংয়ের অভিযোগে অভিযুক্ত আবু রাইহান গ্রেপ্তার, কারাগারে প্রেরণ

আব্দুল আজিজ, নওগাঁ জেলা প্রতিনিধি:

দশম শ্রেণির এক শিক্ষার্থীকে স্কুলে যাওয়ার পথে রাস্তার পাশে ইভটিজিং করার অভিযোগে আবু রাইহানকে গ্রেপ্তার  করা হয়েছে।

নওগাঁ জেলার প্রতিবেদক আব্দুল আজিজের তথ্য অনুযায়ী, আজ ৩০/০৬/২৬ তারিখে ওই ছাত্রীর উপর আক্রমণের ঘটনায় ৩৪ বছর বয়সী আবু রাইহান, যার পিতা মোঃ লুৎফর রহমান এবং বাড়ির ঠিকানা উষ্টি, থানার নাম পত্নীতলা, জেলা নওগাঁ, পত্নীতলা থানা পুলিশের দ্বারা আটক করা হয়।

পরে তাকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দণ্ডিত করে নওগাঁ জেলা কারাগারে পাঠানো হয়েছে।