Site icon দৈনিক নবদিগন্ত

নলডাঙ্গা পৌরসভার ১০২ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা

নলডাঙ্গা পৌরসভার ১০২ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা

নলডাঙ্গা(নাটোর) প্রতিনিধি:

নাটোরের নলডাঙ্গা পৌরসভার জন্য ২০২৬-২০২৭ অর্থ বছরের একটি নতুন বাজেট ঘোষণা করলেন পৌর প্রশাসক  এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশিকুর রহমান, যা কোনো নতুন কর আরোপ ছাড়াই ১০২ কোটি ২৫ লাখ ৬৫ হাজার টাকার।

এই বাজেটে মোট আয় নির্ধারণ করা হয়েছে ১০২ কোটি ২৫ লক্ষ ৬৫ হাজার টাকা এবং মোট ব্যয়ের পরিমাণ ১০২ কোটি ২০ লাখ ৩১ হাজার টাকা। এর ফলে উদ্বৃত্ত হিসেবে ৫ লাখ ৩৩ হাজার টাকার হিসাব রাখা হয়েছে।

সোমবার দুপুরে নলডাঙ্গা পৌরসভার অস্থায়ী কার্যালয়ে পৌরসভার উদ্যোগে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়, যেখানে পৌর প্রশাসক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশিকুর রহমান সভাপতিত্ব করেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন পৌরসভার নির্বাহী কর্মকর্তা (সচিব) ইমরোজ মুজিব। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নলডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আল এমরান খান। অন্যান্য অতিথিদের মধ্যে বক্তব্য প্রদান করেন, নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নুরে আলম।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার  প্রতিনিধি জুনায়েদ আহমেদ লেলিন, উপজেলা এলজিডি প্রকৌশলী হারুনার রশিদ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সুমন সরকার, প্রাথমিক শিক্ষা অফিসার আনসারুল্লাহ, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম বুলবুল, উপজেলা যুবদলের আহবায়ক মামুন খান, মামুনুর রশিদ পিন্টু, পাপেল তালুকদার, গোলাম মোস্তফা সবুজ এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ।

Exit mobile version