Site icon দৈনিক নবদিগন্ত

সিংড়ায় ২৮৯ কেন্দ্রে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন

সিংড়ায় ২৮৯ কেন্দ্রে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন

সৌরভ সোহরাব, সিংড়া (নাটোর) প্রতিনিধি:

নাটোর জেলার সিংড়ায় শিশুদের পুষ্টিহীনতার কারণে মৃত্যুর ঝুঁকি হ্রাস এবং তাদের স্বাভাবিক বৃদ্ধিকে নিশ্চিত করার  উদ্দেশ্যে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের আয়োজন করা হয়েছে।

৩১ জুন রবিবার সকাল ৮ টায় সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে ৫৫ হাজার শিশুর জন্য ক্যাপসুল খাওয়ানোর  লক্ষ্য নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মোট ২৮৯টি কেন্দ্রে শিশুদের জন্য ভিটামিন  ‘এ’ ক্যাপসুল বিতরণের আনুষ্ঠানিক  সূচনা করেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের উপ-সচিব গোলাম কিবরিয়া।

এই অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল রিফাত, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মুজাহিদুল ইসলাম, আগের উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক এবং সিংড়া ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক মো. মিলন হোসেন মাস্টার, সাবেক কমিশনার রফিকুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের প্রাক্তন সভাপতি হিরাদুল ইসলাম হিরোক, স্বাস্থ্যকর্মী ও স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মুজাহিদুল ইসলাম খোকন জানিয়েছেন, এই প্রকল্পের অধীনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ ২৮৯টি কেন্দ্রে (ক্যাম্পেইন) শিশুদের জন্য ভিটামিন ‘এ’ ক্যাপসুল প্রদান করা হচ্ছে।

৬ থেকে ১১ মাস বয়সী শিশুদের জন্য একটি নীল ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের জন্য একটি লাল ক্যাপসুল দেওয়ার ব্যবস্থা করা হয়েছে।

Exit mobile version