Site icon দৈনিক নবদিগন্ত

নলডাঙ্গার ধামনপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হলেন সাংবাদিক মনিরুল ইসলাম ডাবলু

নলডাঙ্গার ধামনপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হলেন সাংবাদিক মনিরুল ইসলাম ডাবলু

নলডাঙ্গা প্রতিনিধিঃ

নাটোরের নলডাঙ্গা উপজেলার ঐতিহাসিক ধামনপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি হিসাবে নির্বাচিত হয়েছেন সাংবাদিক মনিরুল ইসলাম ডাবলু।

বুধবার সকালে বিদ্যালয় প্রাঙ্গণে একটি অভিভাবক সমাবেশে সমর্থনকারী সদস্যদের মাধ্যমে সভাপতির নাম প্রস্তাব করা হয়।

পরে সর্বসম্মতি দ্বারা তা গৃহীত হয় এবং সাংবাদিক মোঃ মনিরুল ইসলাম তালুকদার ডাবলুকে সভাপতি হিসেবে নিযুক্ত করে ১১ সদস্যের একটি কমিটি গঠন করা হয়।

এ সময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নাটোর জেলা যুবদলের যুগ্ম সম্পাদক সমজান আলী সাজু, ৫নং বিপ্রবেল ঘড়িয়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুর রহমান, ওয়ার্ড বিএনপির সভাপতি আঃ মজিদ সহ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকগণ, অভিভাবকগণ এবং স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধিরা।

সভাপতি নিযুক্ত হওয়ার পরপরই এক প্রতিক্রিয়ায় নবনিযুক্ত সভাপতি মনিরুল ইসলাম ডাবলু তার বক্তব্যে বলেন, আমাকে ধামনপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতির পদে নির্বাচিত করায় ধামনপাড়ার সকল সম্মানিত সদস্য, অভিভাবক ও শিক্ষকদের প্রতি আমি আমার কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি বিদ্যালয়ের সামগ্রিক উন্নয়ন ও শিক্ষার গুণগত মান বৃদ্ধির জন্য কাজ করব।

তিনি সকলের দোয়া ও সহযোগিতা আকাঙ্ক্ষা করেছেন।

Exit mobile version