Site icon দৈনিক নবদিগন্ত

নাটোরে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

নাটোরে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

নাটোর প্রতিনিধি:
আজকের গাছ রোপণের উদ্দেশ্য ছিল ভবিষ্যতে নির্মল সবুজ ক্যাম্পাস ও বাংলাদেশ গড়া। নাটোরে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে গাছ রোপণ করা হয়।

আজ মঙ্গলবার সকালে ১১ টার দিকে নাটোর শহরের উপ আঞ্চলিক কেন্দ্রে অফিসের উঠানে এই কাজটি সম্পন্ন হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপ-আঞ্চলিক পরিচালক তানিয়া তালুকদার, প্রশাসনিক কর্মকর্তা মোঃ সানাউল্লাহ, সেকশন অফিসার আনোয়ার হোসেন, সেকশন অফিসার মোঃ গোলাম মোস্তফা সহ অন্যান্য কর্মকর্তা এবং শিক্ষার্থীরা।

বক্তারা এই সময়ে মন্তব্য করেন যে, পরিবেশের সুষ্ঠুভাবে রক্ষা ও জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব কাটিয়ে উঠতে গাছ লাগানোর বিকল্প নেই। তাই তারা সবার প্রতি আহ্বান জানান নিজ নিজ অবস্থান থেকে বেশি করে গাছ লাগাতে।

পরিবেশকে মানব বসবাসের উপযোগী রাখার এবং ভবিষ্যত প্রজন্মের জন্য একটি সবুজ দেশ উপহার দেওয়ার লক্ষ্যে আমাদের সবাইকে গাছ লাগানোর উদ্যোগ নিতে হবে।

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় শুধুমাত্র শিক্ষার ক্ষেত্রেই নয়, বরং সামাজিক ও পরিবেশগত দায়বদ্ধতায় কার্যকরী ভূমিকা পালন করছে। এই উদ্যোগের মাধ্যমে আমরা সবুজ ক্যাম্পাস ও সবুজ বাংলাদেশের যত্ন নেওয়ার অঙ্গীকার করলাম।

Exit mobile version