আব্দুল আজিজ, নওগাঁ প্রতিনিধি:
নওগাঁর ধামইরহাটে ৫টি সিআর সাজা ও ৫টি সাধারণসহ মোট ১০টি ওয়ারেন্টের অভিযুক্ত মোঃ আরিফুল ইসলাম (৩৬)-কে আইনশৃঙ্খলা বাহিনী আটক করেছে।
বৃহস্পতিবার (১১ জুন) গোপন তথ্যের ভিত্তিতে ধামইরহাট থানার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। আটক হওয়া আরিফুল উপজেলার পোড়ানগর গ্রামের মোঃ মিজানুর রহমানের পুত্র।
ধামইরহাট থানা পুলিশ জানায়, নওগাঁর পুলিশ সুপার জনাব তারিকুল ইসলামের নির্দেশনা ও ধামইরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব মিন্টু রহমানের তত্ত্বাবধানে পুলিশের একটি দক্ষ দল এই অভিযানের কাজ সম্পন্ন করে। গ্রেফতার এড়াতে আরিফুল বেশ কিছু সময় ধরে দেশের নানা স্থানে পালিয়ে ছিলেন। তার বিরুদ্ধে থাকা ৫টি সাজা পরোয়ানার মধ্যে একটি মামলায় ২৯ লাখ ৩০ হাজার ৫০০ টাকা জরিমানা ও ১ বছরের কারাদণ্ডের আদেশ রয়েছে এবং অন্যটিতে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ডের নির্দেশ রয়েছে।
পুলিশ জানায়, আটক আসামিকে আইন অনুসারে বিজ্ঞ আদালতে উপস্থাপনের প্রক্রিয়া চলছে।

