Site icon দৈনিক নবদিগন্ত

অসাংবাদিকদের কারণে ক্ষুণ্ন হচ্ছে সাংবাদিকতার ভাবমূর্তি: হুইপ দুলু

অসাংবাদিকদের কারণে ক্ষুণ্ন হচ্ছে সাংবাদিকতার ভাবমূর্তি: হুইপ দুলু

অসাংবাদিকদের কারণে ক্ষুণ্ন হচ্ছে সাংবাদিকতার ভাবমূর্তি: হুইপ দুলু

নাটোর প্রতিনিধি:

জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, দেশের উন্নয়ন, গণতন্ত্র ও জবাবদিহিতা প্রতিষ্ঠায় সাংবাদিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি বলেন, পেশাদার ও দায়িত্বশীল সাংবাদিকরা সমাজের নানা অসঙ্গতি তুলে ধরে জনমত গঠনে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন, এজন্য তারা সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও সম্মানের পাত্র।

বৃহস্পতিবার (৪ জুন) দুপুরে নাটোর প্রেসক্লাবের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

হুইপ দুলু বলেন, প্রকৃত সাংবাদিকরা তাদের নিষ্ঠা, সততা ও পেশাদারিত্বের মাধ্যমে সমাজে ইতিবাচক ভূমিকা পালন করে আসছেন। তবে সাম্প্রতিক সময়ে কিছু ব্যক্তি সাংবাদিকতার পরিচয় ব্যবহার করে অপেশাদার কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছেন, যা সামগ্রিকভাবে গণমাধ্যমের ভাবমূর্তিকে ক্ষতিগ্রস্ত করছে। এ বিষয়ে সবাইকে সচেতন থাকার আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন ও নৈতিক সাংবাদিকতা চর্চার মাধ্যমে গণমাধ্যমের প্রতি মানুষের আস্থা আরও সুদৃঢ় করতে হবে। একই সঙ্গে প্রকৃত সাংবাদিকদের মর্যাদা ও অধিকার রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করারও আহ্বান জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আসমা শাহীন এবং পুলিশ সুপার শরিফুল হক। এছাড়া নাটোর প্রেসক্লাবের সভাপতি শহিদুল ইসলাম সরকার, সাধারণ সম্পাদক কামরুল ইসলামসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা নাটোর প্রেসক্লাবের দীর্ঘ পথচলা, সাংবাদিকদের অবদান এবং গণমাধ্যমের ইতিবাচক ভূমিকার বিষয়ে বক্তব্য দেন।

Exit mobile version